Advertisement
E-Paper

রুরাল টেকনোলজি-তে উচ্চশিক্ষার সুযোগ, আবেদনের দিনক্ষণ নিয়ে বিশেষ ঘোষণা আইআইটি প্রতিষ্ঠানের

আইআইটি প্রতিষ্ঠান থেকে রুরাল টেকনোলজি-সহ ইঞ্জিনিয়ারিং, কলা, বিজ্ঞান এবং টেকনোলজি শাখার বিভিন্ন বিষয় নিয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৫:৪৬
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি। ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ারিং, কলা, বিজ্ঞান এবং টেকনোলজি শাখার বিভিন্ন বিষয় নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি। প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য প্রকাশিত হয়েছে।

কোন কোন বিষয়ে পিএইচডির সুযোগ?

গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, বায়োসায়েন্সেস অ্যান্ড বায়োইঞ্জিনিয়ারিং, ডিজ়াইন, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রো অ্যান্ড রুরাল টেকনোলজি, এনার্জি সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ড্রোন টেকনোলজি, ন্যানোটেকনোলজি, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, লিঙ্গুইস্টিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র মতো বিষয়গুলি নিয়ে পিএইচডি করার সুযোগ পাওয়া যাবে।

কারা আবেদন করতে পারবেন?

উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা পিএইচডি-র সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট ফর জুনিয়র রিসার্চ ফেলোশিপ (নেট জেআরএফ) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অনুমোদিত স্কলারশিপ বা ফেলোশিপ পাচ্ছেন, এমন ব্যক্তিরাও পিএইচডি-র সুযোগ পাবেন। তবে, প্রার্থীদের স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

আগ্রহীদের অনলাইনে ভর্তির আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ১,৫০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের জন্য ৫ এপ্রিল পর্যন্ত পোর্টাল চালু থাকছে। ১৩ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ক্লাস ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে।

IIT Guwahati PhD Programme 2026 online admission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy