Advertisement
E-Paper

এখনও সুযোগ রয়েছে আবেদনের! ইউজিসি নেট পরীক্ষা জুন, ২০২৬-এর আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হল

নির্ধারিত সূচি অনুযায়ী, ইউজিসি নেট জুন, ২০২৬-এ আয়োজিত হতে চলেছে দেশজুড়ে। ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত হবে পরীক্ষা। কোন কোন শহরে পরীক্ষা হবে তা জানানো হতে পারে ১০ জুনের মধ্যে। পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হওয়ার কথা ১৫ জুনের মধ্যে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ২০:৩০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট-এর (নেট) আবেদন প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ২০ মে ছিল আবেদনের শেষ দিন। ইউজিসি-র (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) তরফে সেই মেয়াদ আরও তিন দিন বৃদ্ধি করা হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, ইউজিসি নেট জুন ২০২৬-এ আয়োজিত হতে চলেছে দেশজুড়ে। ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত হবে পরীক্ষা। বর্ধিত সময় অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৩ মে। ওই দিন সকাল ১০টা পর্যন্তই আবেদন করা যাবে। আবেদনমূল্যও জমা দেওয়া যাবে ২৩ মে পর্যন্তই। তবে সে ক্ষেত্রে সকাল ১১টা ৫০ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধনের সময়ও বৃদ্ধি করা হয়েছে। ২৫ মে থেকে ২৭ মে সকাল ১১টা ৫০-এর মধ্যে সংশোধন করতে হবে। কোন কোন শহরে পরীক্ষা হবে তা জানানো হতে পারে ১০ জুনের মধ্যে। পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হওয়ার কথা ১৫ জুনের মধ্যে।

আবেদন করবেন কী ভাবে?

পরীক্ষার্থীদের ugcnet.nta.nic.in ওয়েবসাইটে যেতে হবে।

প্রথমে নতুন রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আবেদনপত্র জমা দিতে হবে।

পাশাপাশি, নথি এবং আবেদনমূল্য জমা দিতে হবে।

শেষে ‘সাবমিট’ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

অসংরক্ষিত শ্রেণিভুক্ত, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য ১,১৫০ টাকা, অনগ্রসর শ্রেণিভুক্ত ও তফসিলি জাতি, উপজাতি, বিশেষ ভাবে সক্ষমদের জন্য ৬০০ টাকা এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ৩২৫ টাকা আবেদনমূল্য হিসাবে জমা দিতে হবে।

প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট আয়োজিত হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। এটি ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।

UGC NET NET Exam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy