Advertisement
E-Paper

ইস্টবেঙ্গলকে শর্তসাপেক্ষে ছাড়! এআইএফএফ ক্লাব লাইসেন্সিংয়ে ফেল মোহনবাগান, মহমেডান

২০২৬-২৭ মরসুমের জন্য ক্লাব লাইসেন্সিংয়ের কী হাল, তা জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। সাতটি ক্লাব পাশ করেছে। ফেল করেছে সাতটি ক্লাব।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ২০:৫৪
football

ফেডারেশনের বড় সিদ্ধান্ত। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

পাশ করেছে ইস্টবেঙ্গল। ফেল করেছে কলকাতার বাকি দুই প্রধান মোহনবাগান ও মহমেডান স্পোর্টিং। ভারতের ফুটবল ক্লাবগুলির আগামী মরসুমের প্রিমিয়ার ১ ক্লাব লাইসেন্সিংয়ের কী হাল, তা জানিয়ে দিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। সাতটি ক্লাব পাশ করেছে। ফেল করেছে সাতটি ক্লাব।

একটি বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। রবিবার বৈঠকে বসেছিল ফেডারেশনের ক্লাব লাইসেন্সিং কমিটি। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাতটি ক্লাবকে ছাড় দিলেও তা শর্তসাপেক্ষে। অর্থাৎ, সেই সব শর্ত পূরণ করতে হবে ক্লাবগুলিকে।

যে সাতটি ক্লাবকে শর্তসাপেক্ষে ছাড় দেওয়া হয়েছে তারা হল— ইস্টবেঙ্গল, নর্থইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি, মুম্বই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া ও পঞ্জাব এফসি। বাকি যে সাতটি ক্লাবের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে সেগুলি হল— মোহনবাগান, মহমেডান স্পোর্টিং, ওড়িশা এফসি, স্পোর্টিং ক্লাব দিল্লি, চেন্নাইয়িন এফসি, কেরল ব্লাস্টার্স ও ইন্টার কাশী।

ফেডারেশন জানিয়েছে, যে ক্লাবগুলির আবেদন খারিজ করা হয়েছে, তারা চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে পুনরায় আবেদন করতে পারে বা কিছু ছাড় দিয়ে জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার আবেদন করতে পারে।

ফুটবল ক্লাবগুলির স্বচ্ছ্বতা, পরিকাঠামো ও প্রশাসনিক মান ঠিক আছে কি না, তা দেখে ক্লাব লাইসেন্সিং কমিটি। এই লাইসেন্স ছাড়া কোনও ক্লাব জাতীয় বা আন্তর্জাতিক পেশাদার প্রতিযোগিতায় অংশ নিতে পারে না। প্রতি বছর এই লাইসেন্সিং খতিয়ে দেখা হয়। ভারতে আইএসএলের ক্লাবগুলিকে প্রিমিয়ার ১ ও আইলিগের ক্লাবগুলিকে প্রিমিয়ার ২ ক্যাটেগরিতে রাখা হয়েছে। সাধারণত, অংশগ্রহণ ফি সংক্রান্ত বকেয়া বা আর্থিক বিষয় ঠিকঠাক না থাকলে ক্লাবগুলিকে লাইসেন্স দেওয়া হয় না। মোহনবাগান-সহ সাত ক্লাবের হয়তো তেমনই কোনও সমস্যা হয়েছে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

East Bengal Mohun Bagan Mohammedan Sporting Club AIFF
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy