Advertisement
E-Paper

স্পেশ্যাল এডুকেটরদের স্থায়ীকরণ! দ্বিতীয় পর্যায়ে সুপারিশপত্র দেওয়ার কাজ শুরু করল স্কুল সার্ভিস কমিশন

সোমবার স্কুল সার্ভিস কমিশনের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাওড়া এবং হুগলির বিভিন্ন স্কুলে যাঁরা কর্মরত, তাঁদের জন্য মঙ্গলবার ৭ এপ্রিল সুপারিশপত্র দেওয়া হবে। কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং ঝাড়গ্রাম জেলায় কর্মরতদের জন্য ৮ এপ্রিল ধার্য করা হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৯:৫০

— প্রতীকী চিত্র।

সরকার পোষিত স্কুলে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য উচ্চ প্রাথমিক স্তরে যে সব চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন, তাঁদের স্থায়ীকরণের পথে হাঁটছে সরকার। এ জন্য সুপারিশ পত্র দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী মঙ্গলবার থেকে দ্বিতীয় দফায় সে কাজ শুরু হতে চলেছে।

সোমবার স্কুল সার্ভিস কমিশনের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাওড়া এবং হুগলির বিভিন্ন স্কুলে যাঁরা কর্মরত, তাঁদের জন্য মঙ্গলবার ৭ এপ্রিল সুপারিশপত্র দেওয়া হবে। কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং ঝাড়গ্রাম জেলায় কর্মরতদের জন্য ৮ এপ্রিল ধার্য করা হয়েছে।

কমিশন সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে এই নিয়োগ চলছে। ইতিমধ্যে বেশ কিছু জেলায় এই স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। এর পর আগামী দু’দিন তাঁদের সুপারিশপত্র দেওয়া হবে। এ দিন যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে প্রার্থীদের নাম ও জেলার নাম উল্লেখ করা হয়েছে।

Advertisement

এর পর মধ্যশিক্ষা পর্ষদে সুপারিশপত্র পাঠানো হলে সেখান থেকেই তাঁদের নিয়োগপত্র দেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের অধীনে বহু বছর ধরে শিক্ষকতা করছিলেন এমন প্রায় ৬৮০ জন শিক্ষক ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশেই তাঁদের নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে স্থায়ীকরণ করা হচ্ছে। ইতিমধ্যেই আলিপুরদুয়ার, বীরভূম এবং বাঁকুড়া জেলার স্পেশ্যাল এডুকেটর পদে সুপারিশপত্র দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় মঙ্গলবার থেকে এই কাজ শুরু হচ্ছে।

Recruitment SSC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy