Advertisement
E-Paper

নেট পরীক্ষার 'অ্যাডভান্স সিটি ইন্টিমেশন স্লিপ' প্রকাশ ইউজিসি-র

আগামী ১০ অক্টোবর ইউজিসি নেট পরীক্ষাটি আয়োজিত হবে। তার আগেই পরীক্ষার্থীরা 'এগ্জাম সিটি স্লিপ'টি সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২২ ১৪:৩৯
অ্যাডভান্স সিটি ইন্টিমেশন স্লিপ' প্রকাশ ইউজিসি-র

অ্যাডভান্স সিটি ইন্টিমেশন স্লিপ' প্রকাশ ইউজিসি-র সংগৃহীত ছবি

জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ) ইউজিসি নেট পরীক্ষার 'অ্যাডভান্স সিটি ইন্টিমেশন স্লিপ' প্রকাশ করেছে। আগামী ১০ অক্টোবর ইউজিসি নেট পরীক্ষাটি আয়োজিত হবে। তার আগেই পরীক্ষার্থীরা 'এগ্জাম সিটি স্লিপ'টি সরকারি ওয়েবসাইট- ugcnet.nta.nic.in.- থেকে ডাউনলোড করে নিতে পারবেন। পরীক্ষার্থীরা নিজেদের লগ ইন ডিটেলস, যেমন অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিলেই ইউজিসি নেট-এর 'সিটি ইন্টিমেশন স্লিপ'টি ডাউনলোড করতে পারবেন।

গত ৪ অক্টোবর এনটিএ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ইউজিসি নেট-এর ইতিহাস (বিষয় সঙ্কেত-৬) পরীক্ষার দুটি শিফটের 'সিটি ইন্টিমেশন স্লিপ' প্রকাশ করা হয়েছে। এই স্লিপটি পরীক্ষার অ্যাডমিট কার্ড নয়। এই স্লিপটির মাধ্যমে পরীক্ষার্থীরা কোন শহরে তাঁদের পরীক্ষাকেন্দ্রটি পড়বে, সেটি জানতে পারবেন।

পরীক্ষার্থীরা 'সিটি ইন্টিমেশন স্লিপ'টি কী ভাবে ডাউনলোড করবেন?

১. প্রথমেই ইউজিসি নেট-এর সরকারি ওয়েবসাইট-ugcnet.nta.nic.in.-এ যেতে হবে।

২. এ বার হোমপেজে 'ইউজিসি নেট ২০২২ সিটি ইন্টিমেশন স্লিপ' টি ডাউনলোড করার জন্য লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩. এর পর লগ ইন ডিটেলসে ইউজিসি নেট-এর অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে 'সাবমিট'-এ ক্লিক করতে হবে।

৪. এ বার লগ ইন করলেই স্ক্রিনে 'সিটি ইন্টিমেশন স্লিপ'টি দেখা যাবে, যেটি পরীক্ষার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ডাউনলোডও করে নিতে পারেন।

UGC NET Exam Center Exam City National Testing Agency Education career Academics Jobs Employment Teaching
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy