Advertisement
E-Paper

ইউজিসি নেট-এর ৫৭টি বিষয়ের পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ, জেনে নিন সময়সূচি

২০২২-এর ডিসেম্বর পর্বের জন্য চলতি মাসে এই পরীক্ষা নেওয়া হবে। মোট ৮৩টি বিষয়ের মধ্যে ৫৭টি বিষয়ের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিতে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৪
এনটিএ ইউজিসি নেট-এর ৫৭টি বিষয়ের পরীক্ষার দিন ঘোষণা করল।

এনটিএ ইউজিসি নেট-এর ৫৭টি বিষয়ের পরীক্ষার দিন ঘোষণা করল। প্রতীকী ছবি।

শুক্রবার জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ) ইউজিসি নেট (ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট) পরীক্ষার দিন ক্ষণ ঘোষণা করেছে। ২০২২-এর ডিসেম্বর পর্বের জন্য চলতি মাসে এই পরীক্ষা নেওয়া হবে। মোট ৮৩টি বিষয়ের মধ্যে ৫৭টি বিষয়ের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিতে। পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইট ugcnet.nta.nic.in-এ গিয়ে ইউজিসি নেট-এর সময়সূচি দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

ফেব্রুয়ারি মাসের ২১, ২২, ২৩ এবং ২৪ তারিখ এই ৫৭টি বিষয়ের উপর ইউজিসি নেট পরীক্ষাটি হবে। বিজ্ঞপ্তিতে এনটিএ জানিয়েছে, খুব শীঘ্রই পরীক্ষার ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ টি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ‘সিটি ইন্টিমেশন স্লিপ’-এর মাধ্যমে পরীক্ষার্থীরা জানতে পারবেন তাঁদের কোন কেন্দ্রে পরীক্ষা দিতে যেতে হবে। এ ছাড়া, এনটিএ-এর তরফে আরও জানানো হয়েছে যে, যথাসময়ে বাকি বিষয়গুলির পরীক্ষার সময়সূচিও প্রকাশ করবে সংস্থা। পরীক্ষার অ্যাডমিট কার্ডও আর কিছু দিনেই প্রকাশিত হবে।

সংস্থার তরফে জানানো হয়েছে পরীক্ষা নিয়ে কোনও প্রশ্ন থাকলে পরীক্ষার্থীরা এনটিএ-কে ০১১-৪০৭৫৯০০০ নম্বরে ফোন করে বা ugcnet@nta.ac.in-এ মেল করতে পারবেন।

ইউজিসি নেট ২০২২-এর পরীক্ষাটি কম্পিউটারের মাধ্যমে নেওয়া হবে। এনটিএ-এর দ্বারা আয়োজিত এই পরীক্ষাটি ভারতের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা বলে বিবেচিত হয়। পরীক্ষাটি আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১০ মার্চ পর্যন্ত চলবে।

UGC NET Exam Date Subject National Testing Agency Schedule National Eligibility Test University grant commission December Students Recruitment Jobs Employment Teaching Assistant Professor Junior Research Fellowship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy