Advertisement
E-Paper

কৃত্রিম উপগ্রহ তৈরির কাজে কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা! শিক্ষাক্ষেত্রে মহাকাশ গবেষণা নিয়ে নয়া ভাবনা

দেশের বাছাই করা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সাতটি স্পেস ল্যাব তৈরি করার পরিকল্পনা করছে কেন্দ্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৩:৪০
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ এই পরিকল্পনাকে সবুজ সঙ্কেত দিয়েছে সদ্য।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ এই পরিকল্পনাকে সবুজ সঙ্কেত দিয়েছে সদ্য। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মহাকাশ গবেষণায় আগ্রহী করতে তুলতে উদ্যোগী কেন্দ্র। কৃত্রিম উপগ্রহ, রকেট তৈরির কাজে হাতে লাগাবেন পড়ুয়ারাও। এ জন্য বিশেষ স্পেস ল্যাব তৈরি করবে কেন্দ্র।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ এই পরিকল্পনাকে সবুজ সঙ্কেত দিয়েছে সদ্য। সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে আপাতত সাতটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ওই স্পেস ল্যাব তৈরি করা হবে। ইতিমধ্যেই এই কাজের জন্য বেসরকারি ক্ষেত্র থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

সরকারি এবং বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে স্পেস ল্যাব প্রতিষ্ঠার কাজ দ্রুত শুরু করা হবে। মহাকাশ যাত্রার উপযোগী লঞ্চ ভেহিকল, স্যাটেলাইট ম্যানুফ্যাকচারিং-সহ বিভিন্ন যন্ত্র তৈরির জন্য দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে ওঠার প্রশিক্ষণ চলবে ওই গবেষণাগারে। এ ছাড়াও কৃত্রিম উপগ্রহের ভিতরে যে সব যন্ত্র বা যন্ত্রাংশ থাকে, তা তৈরি করার কাজও চলবে ওই গবেষণাগারগুলিতে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৬ পর্যন্ত স্পেস স্টার্ট-আপ হিসাবে নাম নথিভুক্তিকরণ হয়েছে ৪০০-র বেশি সংস্থার। সংশ্লিষ্ট সংস্থাগুলি মূলত মহাকাশ গবেষণার জন্য গ্রাউন্ড স্টেশন এবং ডেটা সার্ভিসের চাহিদা মেটাতে আনুষঙ্গিক যন্ত্র ও যন্ত্রাংশ তৈরির কাজগুলি করছে।

এই কাজের প্রতি তরুণ প্রজন্মকে আগ্রহী করে তুলতে ওই সংস্থাগুলির সঙ্গে যৌথ উদ্যোগে স্পেস ল্যাবে কাজ করবেন বিশেষজ্ঞেরা।

Space Scientist Department of Science and Technology (DST)
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy