Advertisement
E-Paper

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের ফল, পাশের হার কত? এগিয়ে কোন জেলা?

চলতি বছর ছাত্রের চাইতে ছাত্রীর সংখ্যা বেশি। ৬৬ হাজার ৪৮৬জন বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দিয়েছে মোট ৬ হাজার ৮৩৭টি স্কুলের পড়ুয়া।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৫২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

প্রকাশিত হল ২০২৬-এর উচ্চ মাধ্যমিকের ফলাফল। শিক্ষা সংসদ সূত্রে খবর, বিধাননগরে সংসদের অফিসে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করা হল। সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হয় বৈঠক। ১১টার পর থেকে শিক্ষা সংসদের ওয়েবসাইট থেকে ফলাফল দেখা যাবে।

চলতি বছর পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিলেন ৬ লক্ষ ৩৫ হাজার ৯৩১ জন। পরীক্ষা দিয়েছেন ৬ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন। উত্তীর্ণ হয়েছেন ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫জন। পাশের হার ৯১.২৩ শতাংশ । পূর্ব মেদিনীপুর জেলার পাশের হার ৯৪.১৯ শতাংশ । ফলাফলের নিরিখে সব থেকে বেশি পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন এই জেলা থেকে। প্রথম দশের মেধাতালিকায় রয়েছেন ৬৪ জন। ছাত্র ৫৬ জন এবং ছাত্রী আট জন। প্রথম হয়েছেন আদৃত পাল । প্রাপ্ত নম্বর ৪৯৬।

কৃতীদের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কৃতীদের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ফলঘোষণার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আদৃত এবং অন্য কৃতীদের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেন। অভিভাবকদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শীঘ্রই তাঁদের সচিবালয়ে ডেকে বিশেষ ভাবে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান।

কী ভাবে দেখবেন ফলাফল?

প্রথমে https://result.wb.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে।

এর পরই ফলাফল দেখার পাতাটি খুলে যাবে।

সেখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।

তা হলেই পড়ুয়ারা দেখতে পেয়ে যাবেন ফল।

পরবর্তী প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলোড করে রাখা যেতে পারে। যদিও ১১টার পর থেকে পড়ুয়ারা স্কুল থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।

সেমেস্টার পদ্ধতিতে ২০২৬ থেকেই প্রথম শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক। গত ৩১ অক্টোবর প্রকাশিত হয়েছিল প্রথম পর্বের পরীক্ষা। প্রথম পর্বের ফলপ্রকাশের দিনই সম্ভাব্য প্রথম ১০ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী পরীক্ষায় সম্ভাব্য শীর্ষস্থানে জায়গা করে নিয়েছিলেন প্রীতম বল্লভ এবং আদিত্যনারায়ণ জানা। পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দুই ছাত্রই পেয়েছিল ৯৮.৯৭ শতাংশ নম্বর। চলতি বছর উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারে ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি। ৬৬ হাজার ৪৮৬জন বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (পিপিএস) ও পোস্ট পাবলিকেশন রিভিউ-এর (পিপিআর) আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৪ মে রাত ১২টার পর থেকে। যে সকল পড়ুয়ারা এই ফলাফলে খুশি নন এবং ফের পরীক্ষায় বসতে চান, তাঁদের স্কুলের কাছে এই মার্কশিট জমা দিয়ে দিতে হবে। পুনরায় পরীক্ষায় বসার জন্য শিক্ষা সংসদের ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।

WB HS Result HS Result
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy