Advertisement
E-Paper

শুধু দেশে নয়, গেট-এর মাধ্যমে বিদেশের বিশ্ববিদ্যালয়েও মেলে উচ্চশিক্ষার সুযোগ, রইল খোঁজখবর

গেট-এ প্রাপ্ত নম্বরের মাধ্যমে আইআইএসসি, আইআইটি, এনআইটি, আইআইআইটি-র মতো প্রথম সারির প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ মেলে। ভর্তি হওয়া যায় এমই, এমটেক, এমএস অথবা পিএইচডি প্রোগ্রামে। মেলে সাম্মানিক ও বৃত্তিও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৮:৪০
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

গত ফেব্রুয়ারিতেই আয়োজন করা হয়েছে চলতি বছরের গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)। আগামী সপ্তাহেই প্রকাশিত হবে গেট-এর ফলাফল। পরীক্ষা আয়োজনের দায়িত্বে ছিল আইআইটি গুয়াহাটি। গেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং বিজ্ঞানের নানা বিষয়ের উচ্চশিক্ষার সুযোগ মিলবে। ভর্তি হওয়া যাবে স্নাতকোত্তর-এ বা মিলবে পিএইচডি-র সুযোগ।

গেট-এ প্রাপ্ত নম্বরের মাধ্যমে আইআইএসসি, আইআইটি, এনআইটি, আইআইআইটি-র মতো প্রথম সারির প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ মেলে। ভর্তি হওয়া যায় এমই, এমটেক, এমএস অথবা পিএইচডি প্রোগ্রামে। মেলে সাম্মানিক ও বৃত্তিও। কিন্তু শুধু যে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে এই পরীক্ষার নম্বর গুরুত্ব পায়, এমন নয়। বিদেশের অনেক নামী ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও গেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পড়ুয়া ভর্তি নেওয়া হয়।

এই তালিকায় রয়েছে দক্ষিণ এশিয়া এবং ইউরোপের দু’টি দেশ। সিঙ্গাপুর এবং জার্মানি-তে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি-তে ভর্তির ক্ষেত্রে গেট-এর নম্বরকে প্রাধান্য দেওয়া হয়।

১। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে গেট-এর নম্বরের মাধ্যমে কেমিক্যাল ও বায়োমেডিক্যাল, সিভিল ও এনভায়রনমেন্টাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল, মেটিরিয়ালস সায়েন্স এবং মেকানিক্যাল ও এরোস্পেস ইঞ্জিনিয়ারিং-এ উচ্চশিক্ষা করা যায়।

২। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞানের স্নাতকোত্তরে ভর্তির সুযোগ মেলে গেট-এর নম্বরের মাধ্যমে। ভর্তি হওয়া যায় পিএইচডি-তেও। পড়ুয়ারা অ্যাপ্লায়েড জিয়োফিজ়িক্স, অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, মিডিয়া ইনফরমেটিক্স, মেটিরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং-এর মতো নানা বিষয় পড়তে পারেন।

৩। মিউনিখের টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে গেট-এর মাধ্যমে স্নাতকোত্তরে ভর্তির সুযোগ মেলে। পড়া যায় ডেটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যানালিটিক্স, কম্পিউটেশনাল মেকানিক্স, ম্যাথমেটিক্স ইন ডেটা সায়েন্স, ইনফরমেটিক্স, সফটঅয়্যার ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স, রোবোটিক্স, বায়োমেকানিক্যাল, এরোস্পেস, অটোমোটিভ, মেকানিক্যাল, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং-এর মতো বিষয়।

৪। জার্মানির আরডব্লিউটিএইচ আখেন বিশ্ববিদ্যালয়েও বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং-এর নানা কোর্সে ভর্তি হওয়া যায় গেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। পড়া যায় অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, সফটঅয়্যার সিস্টেমস ইঞ্জিনিয়ারিং, মিডিয়া ইনফরমেটিক্স, বায়োমেডিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং।

এ ছাড়া, বিদেশের অন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার আবেদনের সময়ে জীবনপঞ্জিতে গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। এমনকি ওই সব দেশে বৃত্তি বা সাম্মানিক পাওয়ার ক্ষেত্রেও অতিরিক্ত সুবিধা মেলে।

GATE 2026 Graduate Aptitude Test in Engineering GATE Exam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy