Advertisement
E-Paper

সিবিএসই দশম শ্রেণীর দ্বিতীয় পর্বের পরীক্ষা দিতে পারবে কারা? বিধি প্রকাশ করে শর্ত জানাল বোর্ড

দশম শ্রেণির প্রথম পর্বের পরীক্ষায় পাশের হার ৯৩.৭০ শতাংশ। প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট নয়, এমন পড়ুয়ারা দ্বিতীয় পর্বের পরীক্ষা দিতে পারবে বিশেষ শর্তে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১২:৩১

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) দশম শ্রেণির প্রথম পর্বের ফলপ্রকাশ করেছে বুধবার। ওই ফলাফলে সন্তুষ্ট নয় কিংবা কোনও একটি বিষয়ে আরও ভাল নম্বর পেতে চায়, এমন পরীক্ষার্থীরা দ্বিতীয় পর্বের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। সে পরীক্ষা আগামী মে মাসে আয়োজিত হতে চলেছে।

কতদিনের মধ্যে নাম জমা দিতে হবে?

বোর্ডের তরফে স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, ১৬ এপ্রিল থেকে ২২ এপ্রিলের মধ্যে লিস্ট অফ ক্যান্ডিডেটস (এলওসি) বা পরীক্ষার্থীদের তালিকা জমা দিতে হবে। কারা কোন বিষয়ে পরীক্ষা দিতে চায়, সেই তালিকা বোর্ডের কাছে পাঠানোর জন্য আলাদা করে আবেদন মূল্যও ধার্য করা হয়েছে। স্কুলগুলিকে ওই তালিকা অনলাইনে পাঠাতে হবে।

Advertisement

কারা পরীক্ষা দিতে পারবে?

  • বোর্ডের তরফে জানানো হয়েছে, গণিতের ক্ষেত্রে পরীক্ষার্থীরা বিষয় বদল করার সুযোগ পাবে। এ ক্ষেত্রে যারা প্রথম পর্বের পরীক্ষায় ম্যাথ্‌মেটিক্স স্ট্যান্ডার্ড বেছে নিয়েছিল, তারা দ্বিতীয় পর্বে ম্যাথ্‌মেটিক্স বেসিক বিষয়ে পরীক্ষা দিতে পারবে। এ ছাড়াও বিজ্ঞান, গণিত, সমাজবিজ্ঞান এবং ভাষা ও সাহিত্য বিভাগের মধ্যে থেকে যে কোনও তিনটি বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে পড়ুয়ারা।
  • বিধি অনুযায়ী, প্রথম পর্বে উত্তীর্ণেরা যে কোনও তিনটি বিষয়ে নিজের ফল আরও ভাল করার সুযোগ পাবে। দ্বিতীয় পর্বের পরীক্ষার ফল ঘোষণা করা হবে ৩০ জুনের মধ্যে। তবে, এ ক্ষেত্রে প্রথম পর্বে যারা তিনটি বা তার বেশি বিষয়ের পরীক্ষা দেয়নি, তাকে দ্বিতীয় পরীক্ষার বসার অনুমতিও দেওয়া হবে না।
  • আবার যদি কেউ মূল পর্ব অর্থাৎ প্রথম পর্বের পরীক্ষা এড়িয়ে শুধু দ্বিতীয় পর্বের পরীক্ষা দিতে চায়, তারাও অনুমতি পাবে না। প্রথম পর্বে কয়েকটি বিষয়ের পরীক্ষা দিয়ে বাকিগুলি দ্বিতীয় পর্বে দিতে চাইলেও তা করা যাবে না।

সিবিএসই-র দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম পর্বের পরীক্ষা দিয়েছে প্রায় ২৫ লক্ষ পড়ুয়া। এ বারের পরীক্ষাটি ভারত এবং বিদেশের কেন্দ্র মিলিয়ে মোট ২৭ হাজার ৩৩৯টি স্কুলে নেওয়া হয়েছিল।

CBSE 2026 CBSE Class 10 Exam 2026 CBSE Exam Schedule
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy