Advertisement
E-Paper

ক্লাস না-করিয়ে পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয়, ছাত্ররা এমনই অভিযোগ তুলেছিল, পিছিয়ে গেল তৃতীয় সেমেস্টার

শুক্রবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরিবর্তিত সূচিতে পরীক্ষা হবে ২৭ ও ৩০ মার্চ এবং ২ এপ্রিল। তবে প্রাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে দিন পরিবর্তন হয়নি। ‌৬ মার্চ থেকে ২৩ শে মার্চের মধ্যে কলেজগুলিতে নিতে হবে প্রাকটিক্যাল পরীক্ষা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২০
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ছাত্র আন্দোলনে জের পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমেস্টার। পিছিয়ে দেওয়া হল এক মাস। মার্চ মাসের ২৭ তারিখ থেকে হবে পরীক্ষা। বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়।

শুক্রবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরিবর্তিত সূচিতে পরীক্ষা হবে ২৭ ও ৩০ মার্চ এবং ২ এপ্রিল। তবে প্রাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে দিন পরিবর্তন হয়নি। ‌৬ মার্চ থেকে ২৩ শে মার্চের মধ্যে কলেজগুলিতে নিতে হবে প্রাকটিক্যাল পরীক্ষা।

বিভিন্ন কলেজে দ্বিতীয় সেমেস্টারের পর তৃতীয় সেমেস্টারের ক্লাস ৪০ দিনও হয়নি। তারই মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়মকের তরফে পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছিল। তার ফলে কলা বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের পড়ুয়ারা সমস্যায় পড়েছিলেন। এই পরিস্থিতিতে ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নের তরফ থেকে সোমবার বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে প্রতিবাদ জানানো হয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ বলেন, ‘‘ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবে আমরা পরীক্ষার সূচিতে পরিবর্তন করেছি। তবে থিওরি পরীক্ষার দিন পরিবর্তন হলেও প্র্যাকটিক্যাল পরীক্ষা কোন‌ও পরিবর্তন হয়নি।’’

নয়া শিক্ষানীতিতে (সিসিএফ) তিন ও চার বছরের মেজর কোর্সের সিমেস্টার পরীক্ষা শেষ হয় ১৯ ও ১৮ নভেম্বর। তার ৮০ দিনের মাথায় পরীক্ষার নির্ঘণ্ট দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। তার মধ্যে ৬৬ দিন শিক্ষা দিবস থাকলেও পড়াশোনা হয়েছে মাত্র ৪০ দিন। এমনটাই দাবি করছেন পড়ুয়ারা। তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল চলতি মাসের ২৫, ২৭ ও ৫ মার্চ।

Calcutta University Postponed
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy