Advertisement
E-Paper

আন্তর্জাতিক বাণিজ্যের খুঁটিনাটি শিখতে পারবেন চাকরিজীবীরাও, শর্ত জানাল আইআইএফটি

আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি কী ভাবে বদলাচ্ছে, কিংবা উন্নয়নশীল দেশের উপর কী ভাবে প্রভাবে ফেলছে বিশ্ব অর্থনীতি— তার খুঁটিনাটি শেখাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি)।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৩:৪০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে জ্ঞান অর্জনের সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি)। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) কোর্সটি করতে পারবেন পড়ুয়ারা।

বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক স্তরে বাণিজ্যের নিরিখে ভারতের অবস্থান প্রথম ১৫টি দেশের সারিতে রয়েছে। দেশের অর্থনীতির ৩১ শতাংশ আয় হয়ে থাকে বাণিজ্য থেকেই। তাই এই ক্ষেত্রে বিশেষজ্ঞদের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আইআইএফটি-র তরফে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি কী ভাবে বদলাচ্ছে, উন্নয়নশীল দেশের উপর বিশ্ব অর্থনীতির প্রভাব কেমন, তা নিয়ে পড়ানো হবে।

ইন্টারন্যাশনাল বিজ়নেস নিয়ে পড়তে আগ্রহীদের যে কোনও বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। একই সঙ্গে তাঁদের কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট), ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট (ম্যাট) কিংবা গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট-এর (জিম্যাট) এর মধ্যে যে কোনও একটি প্রবেশিকায় উত্তীর্ণ হতে হবে।

পাশাপাশি, প্রার্থীদের অন্তত তিন বছরের ম্যানেজার কিংবা সমতুল পদে চাকরির পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে আবেদনের সময় তাঁদের কর্মরত সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে নো অবজেকশন সার্টিফিকেট অর্জন করতে হবে।

যাঁরা সর্বভারতীয় স্তরের পরীক্ষা দেননি, তাঁরা প্রতিষ্ঠানের নিজস্ব প্রবেশিকায় বসার সুযোগ পাবেন। পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের মেধা যাচাই করা হবে। ভর্তি হওয়ার জন্য ১,৫০০ টাকা ফি জমা দিয়ে আবেদন পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ১ জুলাই।

Indian Institute of Foreign Trade online admission

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy