Advertisement
E-Paper

মুখ্য সচিবের জবাব খারিজ, মমতাকেই উত্তর দিতে হবে, জানাল কমিশন

শোকজ কাণ্ডে আরও কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের পাঠানো জবাব প্রত্যাখ্যান করা হল। কমিশনের তরফে জানিয়ে দেওয়া হল, মুখ্যমন্ত্রী মমতাকে নয়, রাজনৈতিক নেত্রী মমতাকে শোকজ করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৬ ১৫:৫৮

শোকজ কাণ্ডে আরও কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের পাঠানো জবাব প্রত্যাখ্যান করা হল। কমিশনের তরফে জানিয়ে দেওয়া হল, মুখ্যমন্ত্রী মমতাকে নয়, রাজনৈতিক নেত্রী মমতাকে শোকজ করা হয়েছে। তার জবাব পশ্চিমবঙ্গের মুখ্য সচিব দিতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে জবাব।

মুখ্য সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে শোকজের উত্তর পাঠানোর পর থেকেই তুমুল বিতর্ক শুরু হয়েছে। সেই বিতর্কে এ বার ইতি টেনে দিল কমিশন। সঙ্গে কড়া বার্তাও দিল রাজ্য প্রশাসনকে। কমিশনের মুখ্য সচিব আরকে শ্রীবাস্তব সোমবার রাজ্যের মুখ্য সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন। ফোনে তিনি জানান, মমতার হয়ে যে জবাব পাঠানো হয়েছে, তা কমিশন গ্রহণ করছে না। মমতা বন্দ্যোপাধ্যাকেই শোকজের জবাব দিতে হবে। তাঁর হয়ে রাজ্য সরকারে পাঠানো জবাব বৈধ নয়। বিরোধী দলগুলি কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন:

মুখ্যমন্ত্রী, আপনি কি ক্লান্ত?

রাজনৈতিক শিবির বলছে, কমিশনের এই সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য স্পষ্ট বার্তা। মমতা যে ভাবে কমিশনকে অগ্রাহ্য করার বার্তা কর্মী-সমর্থকদের মধ্যে চারিয়ে দিতে চেয়েছেন, তা যে মেনে নেওয়া হবে না, তা কমিশন বুঝিয়ে দিল।

Assembly Election 2016 Election Commission Show Cause To Mamata Rejects reply Reply by CS
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy