Advertisement
১৫ এপ্রিল ২০২৬
অমিত শাহ।

অমিত শাহ। —ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৫:৫৩
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৫:৩২ key status

গোর্খা সমস্যার সমাধানের আশ্বাস

শাহ জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কারণে তিনি গোর্খা সমস্যার সমাধানের জন্য অনেক চেষ্টা করেছেন। কিন্তু রাজ্য সরকারের সদিচ্ছার অভাবে তা বাস্তবায়িত হয়নি। শাহের কথায়, ‘‘দেড় বছরে আমি তিন বার বৈঠকের কথা বলেছি। কিন্তু মমতাদিদি বা ওঁর কোনও প্রতিনিধি দিল্লি যাননি।’’ 

timer শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৫:২৯ key status

হুমায়ুন কবীরকে তোপ

শাহের দাবি, হুমায়ুন কবীর নাটক করার জন্য তৃণমূলের থেকে আলাদা হয়েছে। 

Advertisement
timer শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৫:২৪ key status

কেন্দ্রের দেওয়া ১০০ কোটি টাকা লুট করেছে তৃণমূলের গুন্ডারা: শাহ

কেন্দ্রের দেওয়া ১০০ কোটি টাকা তৃণমূলের গুন্ডারা লুট করেছে বলে অভিযোগ করলেন অমিত শাহ। 

timer শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৪:৫০ key status

‘তৃণমূলের গুন্ডাদের খুঁজে নেব’

শাহ  বলেন, “আপনারা পদ্ম প্রতীকে ভোট দিন। তৃণমূলের গুন্ডাদের আমরা খুঁজে নেব।” 

Advertisement
timer শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৪:৪৫ key status

নববর্ষে সোনার বাংলা গড়ার ডাক

নববর্ষের দিন সোনার বাংলা গড়ার ডাক দিলেন অমিত শাহ। 

timer শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৪:৪৪ key status

‘জেলার সাতটি আসনেই মোদীজিকে দিন’

জলপাইগুড়ির সভায় অমিত শাহ বলেন, “এখানকার সাতটি আসনই মোদীজিকে দিন। জলপাইগুড়ি থেকেই মমতা-বিদায়ের সূচনা হবে।” 

Advertisement
timer শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৩:৪৭ key status

জলপাইগুড়িতে সভা শাহের

জলপাইগুড়িতে সভা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজগঞ্জ এবং জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে এই সভার আয়োজন করা হয়েছে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy