মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
বিজেপি দু’মুখো সাপ, নির্বাচনের সময় একটা ছোবল দেয়, আর নির্বাচনের পর আর একটা ছোবল দেয়। যদি ছোবল খেতে না হয়, তৃণমূলকে ভোট দিন।
সকাল থেকে স্লো কাউন্টিং করে রটাবে। বিজেপির সিটগুলো আগে দেখাবে, আপনাদের সিটগুলো পরে দেখাবে। যাতে আপনারা তাড়াতাড়ি বাড়ি চলে যান। ওটা দখল করে নেবে। এটা করতে দেবেন না। কাউন্টিংয়ের রেজ়াল্ট নিয়ে তবে বেরোবেন এজেন্টরা। তার আগে বেরোবেন না।
জল্লাদ, ধর্ষণকারীদের হাত থেকে বাংলাকে রক্ষা করব। দিল্লির জমিদার, জোতদারদের বিরুদ্ধে লড়তে হবে, তৃণমূলকে একটা ভোট দেবেন, আর বদলা নেবেন।
বিজেপির প্ল্যান এনআরসি করবে। ডিলিমিটেশন করে বাংলাকে তিন টুকরো করে দেবে। বাংলা ভাষায় কথা বললে বিহার, ওড়িশায় অত্যাচার করে।
ওরা বলে এক। করে আর এক। মিথ্যা কথার কারখানা। ভাঁওতা দেওয়ার কারখানা। এসআইআরের নাম কাটার কারখানা। দাম বাড়াবার কারখানা। ওরা মানুষের যন্ত্রণা। বাংলাকে করে লাঞ্ছনা, বাংলাকে করে বঞ্চনা। তাই বলি বিজেপিকে ভোট দেবেন না।
এত অত্যাচার, এত অনাচার, এত ব্যাভিচার! যদি কোনও অনুপ্রবেশকারী ঢোকে তা হলে অমিত শাহের পদত্যাগ করা উচিত। এটা অনুপ্রবেশকারীদের কারখানা নয়, এটা মানবিক মানুষের আশ্রয়ের ঠিকানা।
উত্তর ২৪ পরগনা জেলায় নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি প্রথম সভা করেন স্বরূপনগরে। সেখান থেকে জনসভা সেরে তিনি বসিরহাটে পৌঁছেছেন। বসিরহাট উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহম্মদ তৌসিফুর রহমানের সমর্থনে জনসভা করছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy