Advertisement
১১ এপ্রিল ২০২৬
হলদিয়ার সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

হলদিয়ার সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৩:৪২
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৩:১২ key status

মোদীর ‘ছয় গ্যারান্টি’

হলদিয়ার সভায় ‘ছয় গ্যারান্টির’ কথা বললেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, ১) ভয়ের জায়গায় ভরসা দেওয়া হবে। ২) সরকার মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। ৩) দুর্নীতি এবং মহিলাদের উপর অত্যাচারের সব ফাইল খোলা হবে। ৪) রাজের যে-ই দুর্নীতি করুন, তাঁর জায়গা হবে জেলে। মন্ত্রীসান্ত্রী হলেও আইন অনুযায়ী পদক্ষেপ হবে। তৃণমূলের কোনও গুণ্ডাকে ছাড়া হবে না না। পয়সা খেতে দেওয়া হবে না। ৫) যাঁরা শরণার্থী তাঁদের সব অধিকার মিলবে। অন্য দিকে, অনুপ্রবেশকারীদের দেশ থেকে বার করা হবে। ৬) বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সপ্তম পে কমিশন চালু হবে।

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৩:০৭ key status

পিএম নামে আপত্তি তৃণমূলের: মোদী

মোদীর অভিযোগ, ইংরেজিতে ‘প্রাইম মিনিস্টার’ শব্দের দুই আদ্যক্ষর ‘পিএম’ শব্দে আপত্তি রয়েছে তৃণমূলের। সেই কারণেই কেন্দ্রীয় প্রকল্পের আগে ‘পিএম’ লেখা থাকলে তৃণমূল সরকার তা রাজ্যে চালু করেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “পিএম শব্দকে পছন্দ করে না তৃণমূল। তাই পিএম নাম বাদ দিয়েছে। আয়ুষ্মান ভারত, পিএম জনআরোগ্য যোজনার মতো প্রকল্প এখানে চালু হতে দেয় না।”

Advertisement
timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১২:৫৪ key status

মোদীর মৎস্য-বার্তা

মোদী বলেন, “বাংলায় মাছের এত চাহিদা, কিন্তু এই রাজ্য মৎস্য উৎপাদনে স্বনির্ভর নয়। চাহিদা মেটাতে অন্য রাজ্য থেকে আমদানি করতে হয়। গত ১৫ বছরে মৎস্য উৎপাদনে তৃণমূল সরকার উদ্যোগী হয়নি।”

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১২:৩৫ key status

‘মা-বোনেদের মানসম্মানের গ্যারান্টি’

মোদী বলেন, “মা-বোনেদের জীবন এবং মানসম্মানের উপর কিছু আর হতে পারে না। আর এই গ্যারান্টি বিজেপিই দেয়।” 

Advertisement
timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১২:২২ key status

‘বাংলায় চাই ডবল ইঞ্জিন সরকার’

প্রধানমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী একসঙ্গে কাজ করলেই বাংলার লাভ, তাই রাজ্যে চাই ডবল ইঞ্জিন সরকার।”

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১২:১৯ key status

যার যা অধিকার, সেটাই দেবে বিজেপি: মোদী

মোদী বললেন, “যার যা অধিকার, সেটাই দেবে বিজেপি। এটাই মোদীর গ্যারান্টি।” বিজেপি সরকার সংবিধান অনুযায়ী কাজ করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। 

Advertisement
timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১২:১৪ key status

‘বিজেপি ক্ষমতায় এলেই রাজ্যে রোজগার মেলা’

তৃণমূল রাজ্যের যুব সরকারকে ধোঁকা দিয়েছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিজেপিশাসিত রাজ্যে রোজগার মেলা হয়। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে এই রাজ্যেও রোজগার মেলা শুরু হবে।”

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১২:১০ key status

‘পরিবর্তনের ঝড় বইছে রাজ্যে’

পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঝড় বইছে বলে জানালেন প্রধানমন্ত্রী। বললেন, “বাংলায় পরিবর্তনের ঝড় বইছে। তৃণমূলের বিদায় নিশ্চিত।”

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১২:০৮ key status

‘দেশ এগোচ্ছে, বাংলা পিছোচ্ছে’

মোদী বললেন, “দেশ এগোচ্ছে, কিন্তু নির্মম সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে। হলদিয়ার কারখানায় তালা ঝুলছে।”

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১২:০২ key status

নন্দীগ্রামের মতো এ বার ভবানীপুরেও পরিবর্তন

হলদিয়ার সভায় প্রধানমন্ত্রী বললেন, “পাঁচ বছর আগে নন্দীগ্রাম পরিবর্তনের পথ দেখিয়েছিল। এ বার তার পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। গোটা পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে।” 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১১:৪২ key status

হলদিয়ার সভামঞ্চে মোদী

হলদিয়ার মাখনবাবুর বাজার এলাকায় সভামঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী। মঞ্চে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উঠছে ‘মোদী-মোদী’ স্লোগান। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১১:৪১ key status

হলদিয়ায় পৌঁছোলেন প্রধানমন্ত্রী

হলদিয়ায় পৌঁছোল প্রধানমন্ত্রীর চপার। খারাপ আবহাওয়ার কারণে সভা শুরু হতে বিলম্ব। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১১:২২ key status

নির্ধারিত সময়ে শুরু হল না প্রধানমন্ত্রীর সভা

হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভার জন্য নির্ধারিত সময় ছিল সকাল সাড়ে ৯টা। তবে বিজেপি সূত্রে খবর, সাড়ে ১১টা নাগাদ মোদীর মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু বুধবারের পর বৃহস্পতিবারও হলদিয়ার বিস্তীর্ণ অংশে মাঝারি বৃষ্টি হয়। সভাস্থলের কিছু জায়গায় জল জমে যায়। প্রতিকূল আবহাওয়ার কারণে মোদীর বিমান এখন কলাইকুণ্ডায় অবতরণ করতে পারেনি। বিজেপি সূত্রে খবর, সকাল ১১টা ২০ মিনিটে কলাইকুণ্ডায় অবতরণ করবে প্রধানমন্ত্রীর বিমান। সেখান থেকে কপ্টারে হলদিয়ার সভাস্থলে যাবেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর আরও দু’টি সভা রয়েছে। ওই সভা দু’টিও নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হতে পারে। 

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ০৯:৩৪ key status

হলদিয়ায় সভা প্রধানমন্ত্রীর

বিধানসভা ভোটের প্রচারে ফের রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বেলায় তিনি সভা করছেন পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। হলদিয়া ছাড়াও বৃহস্পতিবার তিনি পশ্চিম বর্ধমানের আসানসোল এবং বীরভূমের সিউড়িতেও একটি সভা করবেন।  

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy