Advertisement
E-Paper

ভাঙড়ে প্রতিবাদ মিছিল

সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার প্রতিবাদে রবিবার ভাঙড়ের বোদরা, সুদিয়া এবং চন্দনেশ্বর এলাকায় মিছিল করলেন জোটনেতারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৬ ০৩:৪৩

সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার প্রতিবাদে রবিবার ভাঙড়ের বোদরা, সুদিয়া এবং চন্দনেশ্বর এলাকায় মিছিল করলেন জোটনেতারা।

শনিবার কুলপিতে নির্বাচনী সভায় যাওয়ার পথে ভাঙড়ে সিপিএমের রাজ্যসভার সাংসদ ঋতব্রতর গাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদেই রবিবার প্রায় পাঁচ হাজার জোট সমর্থককে নিয়ে ভাঙড়ে মিছিল করলেন ঋতব্রত, কংগ্রেস নেতা সর্দার আমজাদ আলিরা। শনিবারের ওই হামলার ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তৃণমূল অবশ্য অভিযোগ মানেনি।

assembly election 2016
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy