লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের দেওয়া অনাস্থা নোটিস নিয়ে বক্তৃতার সময় বাধা পেয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়কে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার লোকসভায় শাহের বক্তৃতার সময় তুমুল হট্টগোল শুরু করেন বিরোধী সাংসদেরা। তাঁদের মধ্যে ছিলেন সৌগত রায়ও। সেই সময় তাঁর উদ্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দাদা, মমতা দিদি টিকিট কাট দেগি, বয়েঠ যাও”। অর্থাৎ, মমতা দিদি টিকিট দেবেন না, বসে পড়ুন।
আরও পড়ুন:
গত ১০ ফেব্রুয়ারি বিরোধীদের তরফে অনাস্থা নোটিস জমা দেওয়ার পর থেকে অধিবেশনে অনুপস্থিত স্পিকার ওম বিড়লা। বুধবার অধিবেশন পরিচালনার দায়িত্বে ছিলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ জগদম্বিকা পাল। বিতর্কের শেষে ধ্বনিভোটে খারিজ হয়ে যায় স্পিকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব।