Advertisement
E-Paper

কণীনিকার মঞ্চ ভাঙচুর সিঁথিতে

জোটপ্রার্থীর প্রচারমঞ্চ ভাঙার অভিযোগে উত্তেজনা ছড়াল সিঁথিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার সিঁথির ফোয়ারার মোড়ে সন্ধ্যায় কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বাম প্রার্থী কণীনিকা বোস ঘোষের সমর্থনে সভা হওয়ার কথা ছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৬ ০৩:০৯
তছনছ। শনিবার সিঁথিতে সিপিএম নেতার সভায় ভাঙচুরের পরে। ছবি: বিশ্বনাথ বণিক।

তছনছ। শনিবার সিঁথিতে সিপিএম নেতার সভায় ভাঙচুরের পরে। ছবি: বিশ্বনাথ বণিক।

জোটপ্রার্থীর প্রচারমঞ্চ ভাঙার অভিযোগে উত্তেজনা ছড়াল সিঁথিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার সিঁথির ফোয়ারার মোড়ে সন্ধ্যায় কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বাম প্রার্থী কণীনিকা বোস ঘোষের সমর্থনে সভা হওয়ার কথা ছিল। দুপুর ২ টো নাগাদ মঞ্চ তৈরি করে বামপ্রার্থীরা খেতে যান। ফিরে এসে তাঁরা দেখেন, মঞ্চ ভাঙচুর হয়েছে। তাঁদের অভিযোগ, ‘‘যখন খেতে গিয়েছিলাম, তখন মোটরবাইকে চেপে ২৫-৩০ জন যুবক এসে প্রচারমঞ্চ ভেঙেছে। দলীয় পতাকাও ছিঁড়ে দিয়েছে।’’ সিঁথি থানার পাশাপাশি নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হয়েছে বলে কণীনিকা জানান।

assembly election 2016
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy