বিবেচনাধীন ভোটারদের নামের নিষ্পত্তি আগামী ৭ এপ্রিলের মধ্যে হয়ে যাবে। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্টকে। বুধবার পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায়, হাই কোর্টের রিপোর্টে সর্বোচ্চ আদালত সন্তুষ্ট। প্রায় ৪৭ লক্ষ নামের নিষ্পত্তি ইতিমধ্যেই হয়ে গিয়েছে বলে জানিয়েছে আদালত।
কমিশনের নিয়ম অনুযায়ী, প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যাঁদের নাম ভোটার তালিকায় থাকবে, তাঁরাই ভোট দিতে পারবেন। প্রথম দফায় রাজ্যের যে আসনগুলিতে নির্বাচন হবে, সেগুলির জন্য প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। নিয়ম অনুযায়ী, ৬ এপ্রিল রাত ১২টা পর্যন্ত যাঁদের নাম ভোটার তালিকায় থাকবে, তাঁরাই ভোট দিতে পারবেন। সেই কারণে কমিশনের তরফে বিবেচনাধীন ভোটারদের নামের নিষ্পত্তি ৬ এপ্রিল রাতের মধ্যে করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানানো হয়। ৬ এপ্রিল বিকেল ৪টের সময়েই রাজ্যের এসআইআর মামলাটি ফের শুনবে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন:
আগেই জানানো হয়েছিল বিবেচনাধীন তালিকায় থাকা যাঁদের নাম বাদ পড়েছে বা পড়ছে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। ট্রাইবুনালে থাকা প্রাক্তন বিচারপতিদের প্রশিক্ষণ দেওয়ার কাজ বুধবারই করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশন আদালতে জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ট্রাইবুনালের কাজ শুরু হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, ৬ এপ্রিলের মধ্যে বাদ পড়া নামের নিষ্পত্তি কতটা করতে পারবে ট্রাইবুনাল? প্রথম দফায় ভোট হতে চলা বেশ কয়েকটি আসনের প্রার্থীর নামও বিবেচনাধীনদের তালিকায় রয়েছে। সে ক্ষেত্রে তাঁদের নাম বাদ পড়লে ট্রাইবুনাল বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে দেখবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা