প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে তৃণমূল প্রার্থীর প্রচারে ঝাড়গ্রামে সভায় পৌঁছোতেই পারলেন না ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র প্রধান তথা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তাঁর স্ত্রী কল্পনা সোরেন। রবিবার মোদীর ঝাড়গ্রাম সফর শেষে এমনই অভিযোগ করল তৃণমূল। তাদের দাবি, ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর সভার জন্য ‘নো ফ্লাই জ়োন’ করে দেওয়া হয়েছিল। সে জন্যই সস্ত্রীক সোরেন শুধু কেশিয়াড়ি-তে সভা করেই রাঁচী ফিরে যান।
তৃণমূলের প্রার্থীদের প্রচারে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফর পূর্ব নির্ধারিত ছিল। আবার রবিবার ঝাড়গ্রাম বিজেপি প্রার্থীদের সমর্থনে কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তৃণমূলের অভিযোগ, সভা শেষে হেলিপ্যাডে যাওয়ার পথে মোদীর ঝালমুড়ি খাওয়া নেপথ্যে রাজনীতি রয়েছে। কলেজ মোড়ে তিনি মুড়ি খাচ্ছিলেন। সে জন্য ঝাড়গ্রামে আরও বেশি সময় নিয়েছেন প্রধানমন্ত্রী। অন্য দিকে, তত ক্ষণে দাঁতন-কেশিয়াড়িতে সভা করে হেলিকপ্টারে ঝাড়গ্রামের লালগড়ে আসার জন্য প্রস্তুত ছিলেন হেমন্ত এবং কল্পনা। কিন্তু প্রধানমন্ত্রীর জন্য তাঁদের হেলিকপ্টার ওড়ার অনুমতি দেওয়া হয়নি। দীর্ঘ অপেক্ষার পরে রাঁচীর দিকে রওনা দেন ঝা়ড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং তাঁর স্ত্রী। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি ইচ্ছাকৃত ভাবে তাঁদের সভা বানচাল করেছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি, এতেই মোদীর ‘আদিবাসী বিরোধী’ মনোভাব স্পষ্ট হয়ে গিয়েছে।
জেলা তৃণমূল নেতৃত্ব জানান, ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী মঙ্গল সোরেনের সমর্থনে হেমন্তের সভার জন্য সমস্ত প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা। সভাস্থলে কর্মী-সমর্থকেরা চলে এসেছিলেন। সাঁওতালি ভাষায় হেমন্তের বক্তব্য শুনবেন বলে আদিবাসী সম্প্রদায়ের প্রচুর মানুষ এসেছিলেন। কিন্তু অপেক্ষা করে করে ফিরে যান সকলে। ক্ষুব্ধ ঝাড়গ্রাম জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু বলেন, ‘‘ঝাড়গ্রামে আমাদের সভা বানচালের ষড়যন্ত্র করেছিল বিজেপি। ওরা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তাঁর স্ত্রী কল্পনা সোরেনের সফর ভেস্তে দিয়েছে। ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর সভা রয়েছে বলে ‘নো ফ্লাই জ়োন’ করে দিয়েছিল। সেই কারণে হেমন্ত সোরেনের হেলিকপ্টার ঝাড়গ্রামের আকাশে উড়তে পারেনি। আমরা খুবই মর্মাহত, ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি। গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে। আমরা পুরো নিয়ম মেনেই অনুমতি নেওয়া সত্বেও সভা করতে পারলাম না।’’
আরও পড়ুন:
আবার কেশিয়াড়িতেও সোরেন দম্পতি দেরিতে পৌঁছোনোর কারণ হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তোলেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি। তাঁর অভিযোগ, ‘‘পাশের ব্লক নারায়ণগড়ের বেলদাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল। তাঁর নিরাপত্তার অজুহাত দেখিয়ে হেমন্ত সোরেনের হেলিকপ্টারকে দীর্ঘ ক্ষণ আটকে রাখা হয়েছে।’’ অনেক পরে কেশিয়াড়ি পৌঁছে সংক্ষিপ্ত ভাষণে হেমন্ত তৃণমূল প্রার্থীকে জয়ী করার আহ্বান জানিয়ে ঝাড়খণ্ডের পথে রওনা হন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছিল। রাজ্যের বেশ কয়েক জন আমলা এবং পুলিশ আধিকারিককে তাঁদের পদ থেকে অপসারণ করে নির্বাচন কমিশন। বুধবার রাত পর্যন্ত তা অব্যাহত ছিল। সেই সব পদে নতুন আধিকারিকও নিয়োগ করে দেওয়া হয়। শুধু তা-ই নয়, কমিশন স্পষ্ট জানায়, যাঁদের অপসারণ করা হচ্ছে, তাঁদের এ রাজ্যে নির্বাচন সংক্রান্ত কোনও কাজে আপাতত আর নিয়োগ করা যাবে না!
- পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে কমিশনের এই ‘সক্রিয়তা’ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ভাবে অপসারণের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও লেখেন। চিঠিতে তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারের সঙ্গে আগাম কোনও আলোচনা না-করে বা কোনও মতামত না-নিয়ে বদলি করা হচ্ছে। তিনি আরও জানান, অতীতে নির্বাচন চলাকালীন কোনও গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিককে সরানোর প্রয়োজন হলে কমিশনের পক্ষ থেকে সাধারণত রাজ্য সরকারের কাছে তিন জনের একটি প্যানেল চাওয়া হত। সেই তালিকা থেকে কমিশন নিজেই এক জনকে বেছে নিত। মুখ্যমন্ত্রী দাবি করেন, এ বার সেই প্রচলিত রীতির সম্পূর্ণ ব্যতিক্রম ঘটেছে। প্রার্থিতালিকা ঘোষণার আগেও কমিশনকে এ বিষয়ে তোপ দাগেন মমতা। নিশানা করেন কেন্দ্রের বিজেপি সরকারকেও।
-
১৯:২৮
‘লঙ্কা-পেঁয়াজ খান?’ ‘খাই, শুধু মাথা খাই না’! ঝাড়গ্রামে ১০ টাকার ঝালমুড়ি কিনে খেলেন, খাওয়ালেনও প্রধানমন্ত্রী -
১৭:৩২
প্রথম দফায় ২ হাজারের বেশি ‘কুইক রেসপন্স টিম’ মোতায়েন করছে নির্বাচন কমিশন! ঘুরবে ১৫২টি বিধানসভা কেন্দ্রেই -
১৬:২৬
ভোটঘোষণার পর থেকে ১১ হাজার পোস্ট চিহ্নিত হয়েছে! সমাজমাধ্যমের বিধি কী? ফের মনে করিয়ে দিল কমিশন -
১৫:০৩
‘অনুপ্রবেশকারীদের সরকারের জন্য বাংলা নিজের পরিচয় হারিয়ে ফেলতে পারে’! ঝাড়গ্রামের সভায় বলছেন মোদী -
১৩:৪০
‘ওরা চাকরি ছাড়ালে আমরা দেব, অভিষেকের সঙ্গে কথা বলে নিয়েছি’! আই-প্যাকের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন মমতা