Advertisement
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

নবান্ন অভিযান

ব্যাঙ্কে ২ কোটি, বাড়িও রয়েছে কোটি টাকার, দু'টি ট্রাক আছে রাসবিহারীর তৃণমূল প্রার্থীর, কী বলছে দেবাশিসের হলফনামা

রাজনীতির পাশাপাশি পড়াশোনাও চালিয়ে নিয়ে গিয়েছেন রাসবিহারীর তৃণমূল প্রার্থী। ২০২১ সালে ম্যাটস বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে এমকম ডিগ্রি লাভ করেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৯:০৬
TMC Leader Debasish Kumar Declares ₹3.49 Crore Movable Assets, No Pending Cases

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাসবিহারী কেন্দ্র থেকে এ বারও তৃণমূলের প্রার্থী হয়েছেন দেবাশিস কুমার। কলকাতা পুরসভার মেয়র পরিষদও তিনি। এলাকায় দেবা নামে পরিচিত। বয়স ৬৬ বছর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও ওই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তিনি। জয়ীও হন। আবারও তাঁকে টিকিট দিয়েছে তৃণমূল। গত ৬ এপ্রিল নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন দেবাশিস। কত সম্পত্তি রয়েছে তৃণমূল প্রার্থীর? হলফনামায় আর কী কী জানিয়েছেন তিনি?

টাকাকড়ি

নির্বাচনী হলফনামায় দেবাশিস জানিয়েছেন, তাঁর হাতে এখন নগদ রয়েছে ২২ হাজার ৬০০ টাকা। স্ত্রী দেবযানী কুমারের কাছে রয়েছে নগদ ১৬ হাজার ৫০০ টাকা। স্বামী-স্ত্রীর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ গচ্ছিত রয়েছে। সব মিলিয়ে তৃণমূল প্রার্থীর অস্থাবর সম্পত্তি রয়েছে ৩ কোটি ৪৯ লক্ষ ৫০ হাজার ৫২১ টাকার। স্ত্রীর রয়েছে ১ কোটি ৮ লক্ষ ৩ হাজার ৩৮৭ টাকার অস্থাবর সম্পত্তি।

জমিজমা, বাড়ি

দেবাশিস এবং তাঁর স্ত্রীর নামে কোনও কৃষিজমি নেই। তাঁরা মূলত ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের অকৃষিজমিও নেই। তৃণমূল প্রার্থী এবং তাঁর স্ত্রীর রবীন্দ্রসরোবর এলাকার মনোহরপুকুর রোডে চারটি বাড়ি রয়েছে। ওই বাড়িগুলির বর্তমান বাজারমূল্য ৩ কোটি ৩৫ লক্ষ ৬৫ হাজার। স্থাবর-অস্থাবর মিলিয়ে সস্ত্রীক তৃণমূল প্রার্থীর সম্পত্তির পরিমাণ প্রায় ৮ কোটি টাকা।

গাড়ি নেই, ট্রাক আছে

হলফনামায় দেবাশিস জানিয়েছেন, তাঁর নামে কোনও গাড়ি নেই। দু'টি ট্রাক রয়েছে। ২০০৬ সালে ওই ট্রাক দু’টি কিনেছিলেন তিনি। বর্তমানে তার বাজারমূল্য ২০ লক্ষ টাকা। তৃণমূল প্রার্থীর স্ত্রীর নামে দু’টি গাড়ি রয়েছে।

শিক্ষা

রাজনীতির পাশাপাশি পড়াশোনাও চালিয়ে নিয়ে গিয়েছেন রাসবিহারীর তৃণমূল প্রার্থী। ২০২১ সালে ম্যাটস বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে এমকম ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৭৮ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন নিউ আলিপুর কলেজ থেকে।

অপরাধের রেকর্ড

দেবাশিস মামলাহীন। হলফনামায় তিনি জানিয়েছেন, তাঁর নামে কোনও মামলা নেই।

সংক্ষেপে
  • রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছিল। রাজ্যের বেশ কয়েক জন আমলা এবং পুলিশ আধিকারিককে তাঁদের পদ থেকে অপসারণ করে নির্বাচন কমিশন। বুধবার রাত পর্যন্ত তা অব্যাহত ছিল। সেই সব পদে নতুন আধিকারিকও নিয়োগ করে দেওয়া হয়। শুধু তা-ই নয়, কমিশন স্পষ্ট জানায়, যাঁদের অপসারণ করা হচ্ছে, তাঁদের এ রাজ্যে নির্বাচন সংক্রান্ত কোনও কাজে আপাতত আর নিয়োগ করা যাবে না!
  • পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে কমিশনের এই ‘সক্রিয়তা’ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ভাবে অপসারণের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও লেখেন। চিঠিতে তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারের সঙ্গে আগাম কোনও আলোচনা না-করে বা কোনও মতামত না-নিয়ে বদলি করা হচ্ছে। তিনি আরও জানান, অতীতে নির্বাচন চলাকালীন কোনও গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিককে সরানোর প্রয়োজন হলে কমিশনের পক্ষ থেকে সাধারণত রাজ্য সরকারের কাছে তিন জনের একটি প্যানেল চাওয়া হত। সেই তালিকা থেকে কমিশন নিজেই এক জনকে বেছে নিত। মুখ্যমন্ত্রী দাবি করেন, এ বার সেই প্রচলিত রীতির সম্পূর্ণ ব্যতিক্রম ঘটেছে। প্রার্থিতালিকা ঘোষণার আগেও কমিশনকে এ বিষয়ে তোপ দাগেন মমতা। নিশানা করেন কেন্দ্রের বিজেপি সরকারকেও।
সর্বশেষ
৪ ঘণ্টা আগে
debasish kumar TMC Candidates Rashbehari Candidate Affidavit Candidate Assets
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy