Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

পগারের মধ্যে বাইক চালানোর ‘স্পর্ধা’, আটকে গেল দু’চাকা, সাইলেন্সর পর্যন্ত ঢুকে গেল কাদায়! ভাইরাল ভিডিয়ো

ঝুঁকি নিয়েছিলেন পগারের মধ্য দিয়ে বাইক চালানোর। কিন্তু পারলেন না। মাঝপগারে আটকে গেল বাইকের চাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১১:৩৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

অনেক তরুণের মধ্যেই বাইক নিয়ে নানা রকম স্টান্ট দেখানোর প্রবণতা দেখতে পাওয়া যায়। যদিও সেই স্টান্ট তাঁদের প্রাণের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কিন্তু সে সবের তোয়াক্কা করেন না তাঁরা। তেমনই এক স্টান্ট দেখাতে গিয়ে বিপাকে পড়লেন এক তরুণ। ঝুঁকি নিয়েছিলেন পগারের মধ্য দিয়ে বাইক চালানোর। কিন্তু পারলেন না। মাঝপগারে আটকে গেল বাইকের চাকা। ধীরে ধীরে বাইকের সাইলেন্সর পর্যন্ত অংশ কাদায় ঢুকে গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পিচবাঁধানো রাস্তা জুড়ে দাঁড়িয়ে রয়েছেন প্রচুর লোক। তাঁদের মধ্যে থেকে বাইক নিয়ে পগারে নেমে আসছেন এক তরুণ। তরুণের স্টান্ট দেখার জন্যই জমেছে ভিড়। বাইক নিয়ে পগার থেকে কিছুটা যেতেই বিপাকে পড়লেন তরুণ। বাইক আর এগোল না। চাকা দু’টি ঢুকে গেল কাদার মধ্যে। বহু চেষ্টা করেও বাইকটিকে আর এগোনো গেল না। তরুণ গিয়ার তুলে চেষ্টা করলেন বাইকটিকে এগোনোর। কিন্তু পারলেন না। ধীরে ধীরে চাকা দু’টি কাদায় ঢুকে যেতে লাগল। বাইকের সাইলেন্সর পাইপ পর্যন্ত ঢুকে গেল কাদায়। তা-ও বাইকটিকে সেখান থেকে বার করা গেল না। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘দ্য নালন্দা ইন্ডেক্স’ নামের এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ১০ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। নানা মজার মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ছেলেটি পাগল হয়ে গিয়েছে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ছেলেটিকে যে স্টান্ট দেখানোর জন্য উস্কেছেন ভগবান তাঁকে কখনও ক্ষমা করবেন না।’’

Viral Video Viral Story Funny Video Bike Stunt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy