Advertisement
E-Paper

পাহাড়ি রাস্তায় দ্রুত গতিতে গাড়ি ছোটানোর ভুল, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি! ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো

কালো রঙের একটি গাড়ি হঠাৎ করেই দ্রুত গতির সঙ্গে এগিয়ে আসতে লাগল। গাড়িটিকে দেখে মনে হল চালক নিয়ন্ত্রণ হারিয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৪:৩৬
car

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পাহাড়ি সরু রাস্তা। পাশেই গভীর খাদ। সরু সেই রাস্তা দিয়ে ছুটে চলেছে অজস্র গাড়ি। কারও গতিতে নিয়ন্ত্রণ থাকলেও, কিছু গাড়ি পাহাড়ি রাস্তাতেও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। একটি কালো রঙের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল খাদে। ভয়ঙ্কর সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত পাহাড়ি রাস্তা। ছুটে চলেছে বেশ কয়েকটি গাড়ি। কেউ আপে যাচ্ছে, কোনও গাড়ি ডাউনে। কালো রঙের একটি গাড়ি হঠাৎ করেই দ্রুত গতিতে এগিয়ে আসতে লাগল। গাড়িটিকে দেখে মনে হল চালক নিয়ন্ত্রণ হারিয়েছেন। এঁকেবেঁকে আসতে আসতে রাস্তার পাশে থাকা গভীর খাদে পড়ে গেল গাড়িটি। রাস্তা থেকে যে গতিতে গাড়িটি খাদে পড়ল, দেখে মনে হল যেন ঝাঁপ দিল। গাড়ির ভিতরে এয়ারব্যাগগুলিকেও খুলে যেতে দেখা গেল। হয়তো আগে কোথাও ধাক্কা মেরেছিল। যদিও সেই দৃশ্য ভিডিয়োয় দেখা যায়নি। ভয়াল দুর্ঘটনার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘নিখিল সাইনি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে দশ লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। তিন হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। এক দল নেটাগরিক পাহাড়ি রাস্তায় চালকের উচ্চ গতিতে গাড়ি চালানোকে দোষ দিয়েছেন। কিছু নেটাগরিক আবার রাস্তা আর খাদের মাঝে লোহার ব্যারিকেড থাকলে দুর্ঘটনাটি আটকানো যেত বলে মনে করছেন।

Viral Video himachal pradesh Viral Story
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy