পিচবাঁধানো রাস্তায় দাঁড়িয়ে রয়েছে থার। সেটির সানরুফ খুলে বেরিয়ে আসছেন দুই তরুণী। এক জন সেখান থেকে গাড়ির ছাদে বসতে গেলেন। তখনই ঘটল বিপত্তি। চালক হুট করে থারটি ছোটানো শুরু করলেন। টাল সামলাতে না পেরে তরুণী রাস্তার উপর ধপাস করে পড়ে গেলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় হয়েছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, থারের সানরুফ থেকে বেরিয়ে ছাদের উপর বসছেন এক তরুণী। অপর এক তরুণী সানরুফ থেকে বেরিয়ে আসছেন। দেখে মনে হচ্ছে, তাঁরও শখ হয়েছে বান্ধবীর সঙ্গে থারের ছাদে বসার। ঠিক সেই সময়ই চালকের ইচ্ছা হল স্টান্ট দেখানোর। হঠাৎ করেই গাড়ির গতি বাড়িয়ে এগিয়ে যেতে লাগলেন তিনি। তখনই ঘটে গেল বিপদ। থারের ছাদে সদ্য বসা তরুণী টাল সামলাতে পারলেন না। নেমে এলেন ধরণীর বুকে। পিঠের উপর ভর করে পড়ে গেলেন রাস্তায়। দেখে মনে হল, পড়ার সঙ্গে সঙ্গেই তিনি জ্ঞান হারালেন। চিৎপটাং হয়ে শুয়ে রইলেন রাস্তার উপরে। আশপাশ থেকে লোকজন ছুটে এলেন তাঁর কাছে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘প্রদীপ চৌধরি’ নামের এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ১৫ হাজার নেটাগরিক ভিডিয়োটি দেখে ফেলেছেন। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। একদল নেটাগরিক বিষয়টি নিয়ে মজা করলেও, বহু নেটাগরিক তরুণীর শারীরিক অবস্থার বিষয়ে চিন্তার প্রকাশ করেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘স্টান্ট কেবল সিনেমাতেই দেখতে ভাল লাগে, বাস্তবে করতে গেলে হাড়ই ভাঙে।’’