Advertisement
E-Paper

ট্রেন ধরতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত প্রৌঢ় লুটিয়ে পড়লেন স্টেশনেই, সাহায্য করলেন না কেউ! ভাইরাল ভিডিয়োয় নিন্দার ঝড়

ট্রেনে ওঠার আগেই ঘটে গেল বিপত্তি। প্রৌঢ় হঠাৎই বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। সূত্রের খবর অনুয়ায়ী, সেই সময় তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৬:৩৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ব্যস্ত স্টেশন। কেউ স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছেন, কারও মধ্যে দেখা যাচ্ছে ট্রেন ধরতে যাওয়ার তাড়া। এক প্রৌঢ়ও ব্যাগপত্তর নিয়ে এগিয়ে গেলেন ট্রেনের দিকে। কিন্তু ট্রেনে ওঠার আগেই ঘটে গেল বিপত্তি। প্রৌঢ় হঠাৎই বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। সূত্রের খবর অনুয়ায়ী, সেই সময় তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের টুন্ডলা স্টেশনে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক প্রৌঢ় হাতে ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছেন ট্রেনের দিকে। তাঁর গতিবিধি দেখে মনে হচ্ছে তিনি যথেষ্ট তাড়ায় রয়েছেন। ব্যাগ নিয়ে ট্রেনের কামরায় উঠতে গিয়েও আটকে গেলেন প্রৌঢ়। বুকে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লেন। তার পর প্ল্যাটফর্মেই লুটিয়ে পড়লেন তিনি। পা দু’টি ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানের ফাঁকটিতে ঢুকে গেল। তবে প্ল্যাটফর্মে থাকা কাউকে তাঁর কাছে আসতে দেখা গেল না। হয়তো কেউ তাঁর পড়ে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেননি। সেই ভিডিয়োয় ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

সাংবাদিক সচিন গুপ্ত তাঁর এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন। সেই পোস্টের ক্যাপশনে জানানো হয়েছে যে, প্রৌঢ় সে ভাবেই প্ল্যাটফর্মে পড়ে ছিলেন। কেউ তাঁকে সাহায্য করার জন্য এগিয়ে আসেননি। ট্রেনটি চলতে শুরু করলে তিনি রেললাইনে পড়ে যান এবং তাঁর মৃত্যু ঘটে। যদিও এ বিষয়টির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্রৌঢ়ের বয়স ৫৫ বছর। তাঁর নাম প্রীতম তিরভা। তিনি পশ্চিমবঙ্গের দার্জিলিঙের বাসিন্দা। দিল্লিতে মোমো বিক্রি করেন। স্ত্রী মনিকা রায়কে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ট্রেনে ভিড় থাকার কারণে তিনি স্ত্রীর সঙ্গে একই কামরায় উঠতে পারেননি। স্ত্রী এসি কামরায় উঠে গেলও প্রৌঢ়া জেনারেল কামরায় টুন্ডল স্টেশন পর্যন্ত এসেছিলেন। সেই স্টেশনে কামরা বদলে স্ত্রীর সঙ্গে বাকি যাত্রাপথ সম্পন্ন করার পরিকল্পনা ছিল তাঁর। সেখানে এসি কামরায় উঠতে গিয়েই ঘটে এই ঘটনা।

ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া করেছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। নেটাগরিকেরা আশপাশের মানুষদের খামখেয়ালি আচরণের তীব্র নিন্দা করেছেন। তরুণের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছে নেটমাধ্যম।

Viral Video Viral Story Sudden Heart Attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy