Advertisement
E-Paper

পারিবারিক ছুটি বদলে গেল বিষাদের মুহূর্তে, সুইমিং পুলের জলে পড়ে প্রাণ হারালেন তরুণ! সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন গুজরাটের রাজকোট জেলার কাগওয়াড়ের হেভেন রিসর্টে। সেখানে সুইমিং পুলের জলে পা ডুবিয়ে বসেছিলেন তিনি। হঠাৎই সেই পুলের জলে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই প্রাণ হারান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ০৯:৪৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বহু মানুষই এখন নানা রিসর্টে যান। আর সেই রিসর্টে যদি সুইমিং পুল থাকে, তা হলে তো কথাই নেই। সেটির পাশে বসেই কেটে যায় দিন। তেমনটাই করছিলেন ৩৩ বছর বয়সি এক তরুণ। ভিডিয়ো অনুসারে, তরুণের নাম অজর রাঠৌর। পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন গুজরাটের রাজকোট জেলার কাগওয়াড়ের হেভেন রিসর্টে। সেখানে সুইমিং পুলের জলে পা ডুবিয়ে বসেছিলেন তিনি। হঠাৎই সেই পুলের জলে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই প্রাণ হারান। বর্তমানে গুজরাট পুলিশ ঘটনাটির তদন্ত করছেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, সুইমিং পুলের জলে পা ডুবিয়ে বসে রয়েছেন এক তরুণ। ভেজা গায়ে বসেই শান্তির সময় কাটাচ্ছেন তিনি। পিছনে একটি বাচ্চা পুলের জলে খেলা করছে। সামনে রয়েছেন অন্যান্য লোকজন। তরুণ হঠাৎ উঠে দাঁড়ালেন। পুলের পাড় ধরেই কিছুটা হেঁটে এগিয়ে গেলেন। তার পর বুকে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লেন। এর পর হঠাৎই অজ্ঞান হয়ে পুলের জলে পড়ে গেলেন তিনি। সেই সময় সেখানে এসে উপস্থিত হলেন এক তরুণী। তিনি তরুণের পিছনেই হেঁটে আসছিলেন। কিন্তু তরুণকে দেখে তিনি বাঁচানোর চেষ্টা করলেন না। হয়তো ঘটনার গভীরতা তিনি বুঝতে পারেননি। তরুণ সুইমিং পুলের জলেই আধডোবা অবস্থায় ভেসে চললেন। আশপাশে থাকা লোকজন কেউই তরুণকে তোলার চেষ্টা করলেন না। তাঁরা এক বারের জন্যও জলে ভেসে বেড়ানো তরুণের দিকে ফিরে চাইলেন না। দেখে মনে হল তাঁরা কেউ বুঝতেই পারলেন না তরুণের পড়ে যাওয়ার কারণ এবং তিনি যে আর বেঁচে নেই। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ঘর কে কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে সাড়ে তিন লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। তিন হাজারের কাছাকাছি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। আশপাশের লোকজনের খামখেয়ালিপনা হতবাক করেছে নেটাগরিকদের। তরুণের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছে নেটপাড়া।

Advertisement
Viral Video Viral Story Gujarat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy