Advertisement
E-Paper

গায়ের জোরে ট্রেনে সওয়ার! জানলা দিয়ে স্লিপার কামরায় ঢুকলেন একদল তরুণ, ভাইরাল ভিডিয়োয় হইচই

প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা স্লিপার কোচের জানলা খুলে ট্রেনের কামরার ভিতর ঢুকে আসছেন। কামরার মধ্যে থাকা যাত্রীরা সেই ঘটনার প্রতিবাদ করলেও জানলা থেকে ঢুকে পড়া লোকজন সে সব কানে তুললেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৩:২৬
rail

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ভারতীয় রেলে প্রায় প্রতি দিনই নানা কীর্তি ঘটতে দেখা যায়। সে বিষয়ে যে রেল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেন না তা নয়। তবে যাত্রীরা তা-ও কাণ্ড ঘটানো থামান না। তেমনই এক কীর্তির ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা স্লিপার কামরার জানলা খুলে ভিতর ঢুকে আসছেন। কামরার মধ্যে থাকা যাত্রীরা সেই ঘটনার প্রতিবাদ করলেও জানলা থেকে ঢুকে পড়া লোকজন সে সব কানে তুললেন না। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি ভারতীয় রেলের কোন লাইনের ট্রেনে হয়েছে তা –ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ট্রেনের স্লিপার কামরার সাইড বার্থে বসে রয়েছেন এক প্রৌঢ়া। ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। সেই স্টেশমের প্ল্যাটফর্মে থাকা লোকের ভিড় ঠেলে এক তরুণ ট্রেনের দিকে এগিয়ে এলেন। প্রৌঢ়ার পাশের জানলাটির মধ্যে হাত ঢুকিয়ে তার ছিটকিনি খুলে দিলেন। প্রৌঢ়া হতভম্ব হয়ে সবটা দেখে গেলেন। তার পর সেই তরুণ জানলা খুলে দিলেন। এর পর প্ল্যাটফর্ম থেকে একে একে তরুণ সেই ট্রেনের কামরার ভিতরে প্রবেশ করা শুরু করলেন। সেই কামরায় থাকা অন্যান্য যাত্রীরা প্রতিবাদ জানালেও কেউ তা কানে তুললেন না। একের পর এক লোক জানলা দিয়ে ঢুকেই চললেন। এক নাবালিকাকেও সেখান থেকে প্রবেশ করানো হল। মালপত্রও ঢোকালেন। শেষে যাত্রীরা সেই কামরার আলো বন্ধ করে দিলেন। কিন্তু তা-ও জানলা থেকে লোক ঢোকা থামল না। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘বিলিভর’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ১০ লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। চার হাজারের কাছাকাছি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম নিন্দামূলক মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। নেটাগরিকেরা রেল কর্তৃপক্ষকে এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

Advertisement
Viral Video Indian Railways Viral Story
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy