Advertisement
E-Paper

ট্রেনের মেঝে পরিণত হল ‘চপিং বোর্ডে’, শৌচাগারের সামনেই শসা-পেঁয়াজ কাটলেন ঝালমুড়ি বিক্রেতা! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেলের শৌচাগারের সামনের ফাঁকা জায়গায় বসে রয়ছেন এক তরুণ। ট্রেনের মেঝের উপর পাতা রয়েছে একটা ছোট্ট প্লাস্টিক। সেই প্লাস্টিকটি পরিণত হয়েছে তরুণের চপিং বোর্ডে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৩:০৬
man cutting vegetables

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ভারতীয় রেলের শৌচাগার নিয়ে যাত্রাদের মধ্যে ক্ষোভের শেষ নেই। বেশির ভাগ ক্ষেত্রেই সেটির পরিচর্যা নিয়ে প্রশ্ন তোলা হয়। জলের সুব্যবস্থা না থাকারও নানা অভিযোগ উঠে আসে। সেই শৌচাগারের সামনেই সব্জি রেখে একমনে কেটে চলেছেন এক ঝালমুড়ি বিক্রেতা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি ভারতীয় রেলের কোন রুটের ট্রেনে হয়েছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেলের শৌচাগারের সামনের ফাঁকা জায়গায় বসে রয়ছেন এক তরুণ। ট্রেনের মেঝের উপর পাতা রয়েছে একটা ছোট্ট প্লাস্টিক। সেই প্লাস্টিকটি পরিণত হয়েছে তরুণের চপিং বোর্ডে। তার উপর শসা-পেঁয়াজ রেখে ছুরির সাহায্যে সেগুলি কেটে চলেছেন তরুণ। পাশে রাখা রয়েছে তাঁর ঝালমুড়ি জায়গা। তরুণের সব্জি কাটার গতি আর ধরন দেখে মনে হচ্ছে সেগুলি ঝালমুড়ি বানানোর কাজেই ব্যবহার করা হবে। সেই ট্রেনে থাকা ঝালমুড়িপ্রেমী যাত্রীদের এ বার শৌচাগারের সামনে রেখে কাটা শসা-পেঁয়াজ দিয়েই মুড়ি মেখে খাওয়ানো হবে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘মিথবাস্টার_ইন’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম নিন্দামূলক মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ভিডিয়োটি দেখেই আমার বমি পাচ্ছে, যাঁরা এটা খেয়েছেন তাঁদের কী অবস্থা হয়েছে ভেবে পাচ্ছি না।’’

Advertisement
Viral Video Viral Story Instagram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy