Advertisement
E-Paper

হৃষীকেশে গঙ্গার পাশে বালি খুঁড়ে বর্জ্য পুঁতলেন ভারতীয় তরুণী, গঙ্গাদূষণের পাঠ দিলেন বিদেশি পর্যটক! ভাইরাল ভিডিয়ো

ভারতীর এক তরুণী গঙ্গার পাশে বসে রয়েছেন। বালি খুঁড়ে তার নীচে পুঁতে দিচ্ছেন পুজোর সামগ্রী। তাই দেখে প্রতিবাদ করলেন বিদেশি তরুণী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৩:০৯
woman

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রতি বছর বহু পর্যটকই হৃষীকেশে গঙ্গা মায়ের পুজো দিতে যান। ভারতীয় হিন্দুদের মধ্যেই সেই চল বেশি দেখা যায়। তবে বিদেশ থেকেও অনেকে গঙ্গার রূপ দর্শন করতে আসেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিয়োয় তেমনই দুই ভিন্ন পর্যটকের একপাক্ষিক কথোপকথনের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ভারতীয় এক তরুণী গঙ্গার পাশে বসে রয়েছেন। বালি খুঁড়ে তার নীচে পুঁতে দিচ্ছেন পুজোর সামগ্রী। তাই দেখে প্রতিবাদ করলেন বিদেশি তরুণী। যে গঙ্গাকে দেবী রূপে পুজো করা হচ্ছে, তাঁকেই নোংরা করার কী মানে সেই প্রশ্নবাণ বিদেশি তরুণী ছুড়ে দিলেন ভারতায় তরুণীর দিকে। কিন্তু কোনও উত্তর পেলেন না। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গঙ্গার পাশে বালি খুড়ে গর্ত করছেন এক ভারতীয় তরুণী। তার পর সেই গর্তে পুজোর কাজে ব্যবহৃত সামগ্রী রেখে আবার বালি চাপা দিতে শুরু করলেন তিনি। তার মধ্যে প্লাস্টিক বর্জ্যও ছিল। তরুণীর এ-হেন কাজ দেখে প্রতিবাদ করলেন এক বিদেশি পর্যটক। আবর্জনাগুলো বালি চাপা দিয়ে সেই তরুণী আবার নমস্কার করে গঙ্গার জলে হাত ধুতে থাকলেন। তা দেখে বিদেশি তরুণী জিজ্ঞাসা করলেন, “যাঁকে পুজো করছেন তাকেই আবার নোংরা করার মানে কী?” তরুণী কোনও উত্তর দিলেন না। তিনি তাঁর মতো গঙ্গায় হাত ধুয়ে চলে গেলেন। কিন্তু বিদেশি তরুণী প্রতিবাদের স্বর দমালেন না। তিনি গঙ্গাকে নোংরা করার বিরুদ্ধে বলেই চললেন। বিদেশি তরুণী নিজেই সেই ঘটনা ক্যামেরাবন্দি করেছেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘সিয়েরালিলিয়ন’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ৭০ হাজারের কাছাকাছি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। ভিডিয়োটির মন্তব্যবাক্স ভরে গিয়েছে ভারতীয় তরুণীর বিরুদ্ধে করা নানা রকম নিন্দামূলক মন্তব্যে।

Advertisement
Viral Video Hrishikesh ganga Viral Story Instagram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy