Advertisement
E-Paper

চলন্ত বাইকে বসে তরুণীর কোমরে খোঁচা! ‘উদ্দেশ্য পূরণ’ হতেই নির্লজ্জ হাসি তরুণের মুখে! ভাইরাল ভিডিয়ো

চলন্ত বাইকে বসেই পাশ থেকে চলে যাওয়া বাইকের পিছনের সিটে বসা তরুণীর কোমর স্পর্শ করলেন তরুণ। তরুণী হকচকিয়ে গেলেন। তরুণকে মারার জন্য হাতও বাড়ালেন। কিন্তু লাভের লাভ হল না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ০৮:০১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দিনের বেলার ব্যস্ত রাস্তা। ছুটে চলেছে নানা গাড়ি। লরি, চারচাকার ভিড়ের মাঝে জায়গা খুঁজে এগিয়ে চলেছে দু’চাকা। কিন্তু তার মধ্যে বাইকের পিছনের আসনে বসে থাকা এক তরুণ সুযোগ খুঁজে বার করলেন তরুণীকে অশ্লীল ভাবে ছোঁয়ার। চলন্ত বাইকে বসেই পাশ থেকে চলে যাওয়া বাইকের পিছনের সিটে বসা তরুণীর কোমর স্পর্শ করলেন তরুণ। তরুণী হকচকিয়ে গেলেন। তরুণকে মারার জন্য হাতও বাড়ালেন। কিন্তু লাভের লাভ হল না। সেই তরুণ হাসতে হাসতে বাইকে করে বেরিয়ে গেলেন। যেন মেয়েদের খারাপ ভাবে স্পর্শ করা তাঁর কাছে কোনও ব্যাপার না। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে রাজস্থানে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তায় বাইকের পিছনের সিটে বসে এগিয়ে চলেছেন এক তরুণী। আশপাশ থেকে ছুটে চলেছে আরও নানা গাড়ি। তরুণীকে লক্ষ্য করে এক তরুণ বাইক ছোটালেন। তরুণীর কাছাকাছি পৌঁছোতেই সেই বাইকটির পিছনের সিটে বসে থাকা তরুণ হাতটি ধীরে ধীরে বাড়াতে লাগলেন। তরুণী নাগালের মধ্যে চলে আসতেই ঘটে গেল কাণ্ড। তরুণ হাত বাড়িয়ে তরুণীর কোমর স্পর্শ করলেন। অযাচিত স্পর্শে তরুণী শিউরে উঠলেন। তার পর হাত বাড়িয়ে তরুণকে মারারও চেষ্টা করলেন কিন্তু বাগে পেলেন না। তাতে তরুণের আনন্দ আরও বেড়ে গেল, হাসি চওড়া হল। উদ্দেশ্য পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে সেই দুই তরুণ বাহনের গতি বাড়িয়ে এগিয়ে গেলেন। অভব্যতার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘মনোজ মিনা’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ১৫ হাজার বার ভিডিয়োটি দেখা ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। ভাইরাল এই ভিডিয়ো দেশে মেয়েদের অবস্থা এবং সুরক্ষার বিষয়ে প্রশ্ন তুলছে বলে মনে করছে নেটাগরিকেরা। এক নেটাগরিক মন্তব্য করেছেন, “রাজস্থান পুলিশের এই তরুণকে খুঁজে বার করে উচিত শিক্ষা দেওয়া উচিত।” অন্য এক নেটাগরিক মন্তব্য করেছেন, “এই তরুণ পরবর্তী কালে আরও বড় অপরাধ করতে পারেন, একে এখন থেকেই বাগে আনা উচিত।”

Advertisement
Viral Video Rajasthan Viral Story
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy