Advertisement
E-Paper

আজব দু’চাকা সওয়ারি! লাইসেন্সের পরীক্ষা দিতে গিয়ে পায়ের উপর ভর করে স্কুটার চালালেন তরুণী, হাসির রোল নেটপাড়ায়

স্কুটার চালানোর জন্য ইঞ্জিন বা ক্লাচের ধার ধারলেন না তরুণী। দু’পায়ের উপর ভর রেখেই স্কুটার নিয়ে এগিয়ে চললেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১০:৩৪
scooter

ছবি: সংগৃহীত।

বাইক বা গাড়ি চালানো শেখারও পরীক্ষা দিতে হয়। পাশ করলে মেলে লাইসেন্স। সেই আশা নিয়ে আরটিও অফিসে গিয়েছেন এক তরুণী। কিন্তু তাঁর স্কুটার চালানোর ভঙ্গিমা দেখে তাজ্জব নেটপাড়া। দু’চাকা বা চারচাকা যা-ই হোক না কেন, লাইসেন্স পাওয়ার জন্য যে সেটি চালিয়েও দেখাতে হয়, তরুণীকে দেখে মনে হচ্ছে না যে সেটি আগে থাকতে তাঁর জানা ছিল। স্কুটার চালানোর জন্য ইঞ্জিন বা ক্লাচের ধার ধারলেন না তরুণী। দু’পায়ের উপর ভর রেখেই স্কুটার নিয়ে এগিয়ে চললেন তিনি। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, লাইসেন্সের পরীক্ষা দেওয়ার কেন্দ্রের চত্বরে স্কুটারের উপর বসে রয়েছেন এক তরুণী। চালকের আসনে বসে তিনি স্কুটারটি চালানোর চেষ্টা করছেন। কিন্তু পারছেন না, রীতিমতো খাবি খাচ্ছেন। তবে লাইসেন্স পেতে গেলে তো তাঁকে স্কুটার চালিয়ে দেখাতেই হবে। তাই তিনি পায়ের সাহায্যেই স্কুটার নিয়ে এগোতে লাগলেন। আশপাশে যাঁরা লাইসেন্সের পরীক্ষা দিতে এসেছেন, নিজের নির্দিষ্ট পথ ছেড়ে তরুণী অন্যের পথেও চলে যাচ্ছেন। কিন্তু হাল ছাড়ছেন না। স্কুটারের চালকের আসনে বসে দু’পায়ের সাহায্যেই তিনি স্কুটারকে নিয়ে এগিয়ে চলেছেন। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ঘর কে কলেশ’ নামের এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় আড়াই লক্ষ নেটাগরিক ভিডিয়োটি দেখে ফেলেছেন। ভিডিয়োটিতে তিন হাজারের কাছাকাছি মানুষ রিয়্যাক্ট করেছেন। নানা রকম মজার মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োর মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘দিদির মনে হয় গাড়ি চালানোর নিজস্ব কায়দা রয়েছে।’’ অন্য এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘আরটিও কর্মীরা নিশ্চয়ই তরুণীকে লাইসেন্সের পরিবর্তে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছেন।’’

Advertisement
Viral Video Viral Story
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy