Advertisement
E-Paper

খ্যাতির জন্য প্রাণের ঝুঁকি! পায়ে জ্বলন্ত উনুন চাপিয়ে ভক্তিমূলক গানে রিল বানালেন তরুণী, ভাইরাল ভিডিয়ো

উনুনে গনগন করে আগুন জ্বলছে। চিত হয়ে পা উপরে তুলে শুয়ে রয়েছেন এক তরুণী। উপরের দিকে লম্বা করে তোলা পা দু’টির উপর জ্বলন্ত উনুন রেখে ভক্তিমূলক গানে ঠোঁট নাড়াচ্ছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১১:৩৩
reel

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রিলের নেশা সর্বনাশা। আজকাল মানুষ রিল বানানোর জন্য কিছুই করা বাদ দেন না। সমাজমাধ্যমে চোখ রাখলেই তার নজির আমরা দেখতে পাই। তেমনই এক ভিডিয়ো আলোড়ন সৃষ্টি করেছে সমাজমাধ্যমে। উনুনে গনগন করে আগুন জ্বলছে। চিত হয়ে পা উপরে তুলে শুয়ে রয়েছেন এক তরুণী। উপরের দিকে লম্বা করে তোলা পা দু’টির উপর জ্বলন্ত উনুন রেখে ভক্তিমূলক গানে ঠোঁট নাড়াচ্ছেন তিনি। উনুনে কড়াই চাপিয়ে রান্না করছেন কিশোরী। অদ্ভুত সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির উঠোনে পাতা চাদর। সেটির উপর সোজা হয়ে শুয়ে রয়েছেন এক তরুণী। পা দু’টি সামনের দিকে লম্বা করে তোলা। হাঁটুর কাছটা ভাঁজ করে রেখেছেন তরুণী। কারণ, পায়ের পাতার উপর রাখা জ্বলন্ত উনুন। পাছে তা উল্টে গায়ে পড়ে যায়, তাই উনুনটিকে দু’হাত দিয়ে ধরে ঠেকা দিয়েও রেখেছেন। সেই উনুনের আঁচে কড়াই বসিয়ে খুন্তি নাড়ছে কিশোরী। আর তরুণী ক্যামেরার দিকে তাকিয়ে ভক্তিমূলক গানে ঠোঁট নাড়াচ্ছেন। তরুণীর অদ্ভুত কাণ্ডের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘রবিনাদেবী৫৫’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ১৮ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা মজার মন্তব্যে ভরে উঠেছে মন্তব্যবাক্স। বহু নেটাগরিক তরুণীর কাণ্ড দেখে উদ্বেগ প্রকাশও করেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, “দুটো লাইক আর কমেন্টের জন্য এমন ঝুঁকি নেওয়ার কোনও মানে হয় না।”

Advertisement
Viral Video Viral Story Instagram Funny Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy