শ্রেণিকক্ষে খুদেদের ভিড়। চলছে লাঞ্চব্রেক। কেউ ছুটে বেড়াচ্ছে, কোনও বাচ্চা নিজের ডেস্কে বসে টিফিন খাচ্ছে। তাদের মাঝে দেখা গেল এক অন্য রকম দৃশ্য। বন্ধুর হাত নেই। তাই এক নাবালিকা তার ‘মা’ হয়ে উঠেছে। স্নেহের সঙ্গে দায়িত্ব নিয়ে নাবালককে খাবার খাইয়ে দিচ্ছে নাবালিকা। বাকি বাচ্চাদের কোলাহলে এই দু’জনের কোনও আগ্রহ নেই। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োর ক্যাপশন অনুসারে, ঘটনাটি ব্রাজ়িলের একটি স্কুলে ঘটেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শ্রেণিকক্ষে ডেস্কের কাছে দাঁড়িয়ে রয়েছে এক নাবালক এবং নাবালিকা। ছোট্ট ছেলেটির দু’হাতই অকেজো। তাই নাবালিকা তাকে যত্ন করে খাবার খাইয়ে দিচ্ছে। আশপাশে খেলে বেড়াচ্ছে অন্য বাচ্চারা। কিন্তু সে দিকে দু’জনের কারও নজর নেই। নাবালক বন্ধুর খাইয়ে দেওয়া খাবার মন দিয়ে খেতে ব্যস্ত। নাবালিকাও মন দিয়েছে বন্ধুকে যত্ন করে খাবার খাওয়ানোয়। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘তানসু ইয়েগেন’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ১০ লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রায় ৭৫ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। নানা মন ভাল করা মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এই ছোট্ট মুহূর্তগুলিই পৃথিবীকে আরও সুন্দর করে তোলে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এই ছোট্ট বাচ্চাদের থেকে দয়া কাকে বলে সেটা আমাদের শেখা উচিত।’’