মেঝের উপর পড়ে রয়েছে কয়েক হাজার কেজি ভুজিয়া। সুস্বাদু সেই নোনতা খাবারের উপর খালি পায়ে দাঁড়িয়ে রয়েছেন তিন তরুণ। কেউ হাত দিয়ে সেগুলি পিছনে সরাচ্ছেন। কেউ ভুজিয়ার উপর দাঁড়িয়ে হাত মেলে পোজ় দিচ্ছেন। সেটি যে খাবার জিনিস তা যেন তাঁদের মাথা থেকে বেরিয়েই গিয়েছে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেঝের উপর ভুজিয়ার পাহাড়। তাতে দাঁড়িয়ে রয়েছেন তিন তরুণ। দেখে মনে হচ্ছে নোনতা খাবার প্যাকেটবন্দি করার কাজ করছেন তাঁরা। কিন্তু সেই ভুজিয়া নিয়ে তাঁরা যা করছেন, তা দেখে খাবার ইচ্ছা চলে যাওয়ার উপক্রম। এক তরুণ ভুজিয়ার উপর খালি পায়ে দাঁড়িয়ে হাতের সাহায্যে সেগুলি মাটি খোঁড়ার কায়দায় তুলে পিছনে পাঠাতে লাগলেন। এক তরুণকে থালার সাহায্যে ভুজিয়া তুলতে দেখা দেল। অপর এক জন বেলচা নিয়ে ভুজিয়া তুলতে লাগলেন। কাজের মাঝেই চলল ভিডিয়োর জন্য পোজ় দেওয়া। ভিন্ন তরুণের ভুজিয়া তোলার কায়দার ধরন পৃথক হলেও, সকলেই খালি পায়ে দাঁড়িয়ে ছিল নোনতা খাবারের উপরে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘ছপরা জ়িলা’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় দু’হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমি আর জীবনে কখনও ভুজিয়া খাব না।’’