মিলে গেল সুইডেন ও আমেরিকা। মিলে গেল দুই বিশ্বকাপ। মিলে গেল একই দিনের চার ম্যাচের ফল। চলতি বিশ্বকাপে ১৫ জুনের চারটি ম্যাচই ড্র হয়েছে। বিশ্বকাপে এর আগে এক বারই এই ঘটনা ঘটেছিল। ১৯৫৮ সালে। সে বারও দিনটা ছিল ১৫ জুন।
এ বার ১৫ জুন চারটি ম্যাচ হয়েছে। স্পেন বনাম কাবো ভার্দের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। বেলজিয়ামের সঙ্গে ১-১ ড্র করেছে মিশর। সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচও ১-১ গোলে ড্র হয়েছে। দিনের শেষ ম্যাচে ইরানের বিরুদ্ধে ২-২ ড্র করেছে নিউ জ়িল্যান্ড।
এর আগে এক বারই কোনও বিশ্বকাপে এক দিনের চারটি ম্যাচ ড্র হয়েছিল। ১৯৫৮ সালে সুইডেনে বসেছিল বিশ্বকাপের আসর। সে বারই প্রথম বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজ়িল। সে বার ঘটেছিল এই ঘটনা।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
১৯৫৮ সালের বিশ্বকাপের ১৫ জুন মুখোমুখি হয়েছিল সুইডেন ও ওয়েলস। গোলশূন্য ড্র হয়েছিল সেই ম্যাচ। ইংল্যান্ড বনাম অস্ট্রিয়ার ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। ৩-৩ গোলে শেষ হয়েছিল প্যারাগুয়ে বনাম যুগোশ্লাভিয়া ম্যাচ। পশ্চিম জার্মানি বনাম নর্দার্ন আয়ারল্যান্ডের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল।
আরও পড়ুন:
সে বারের বিশ্বকাপে ১৫ জুন ছিল গ্রুপ পর্বের শেষ দিন। ফলে চারটি গ্রুপের চারটি করে দল একই সময়ে খেলতে নেমেছিল। অর্থাৎ, মোট আটটি ম্যাচ হয়েছিল সে দিন। চারটি ম্যাচ ড্র হলেও বাকি চারটি ম্যাচের ফল হয়েছিল।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
চেকোশ্লোভাকিয়া ৬-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল। ফ্রান্স স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল। মেক্সিকোকে ৪-০ গোলে হারিয়েছিল হাঙ্গেরি। সে বারের চ্যাম্পিয়ন ব্রাজ়িল ২-০ গোলে হারিয়েছিল সোভিয়েত ইউনিয়নকে। কিন্তু বাকি চারটি ম্যাচ ড্র হয়েছিল। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বার সেই ঘটনা ঘটল এ বারের ১৫ জুন। মিলে গেল দুই বিশ্বকাপ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৯:০০
রোনাল্ডোদের শিবিরে ঘুরছে কুমিরের দল! ভয়ে হোটেল ছাড়তে নারাজ পর্তুগালের ফুটবলারেরা, ঘাম ঝরাচ্ছেন জিমেই -
১৩:১৬
২০০ ম্যাচের মাইলফলকের সামনে মেসি, চোট সারিয়ে তৈরি মার্তিনেস, বিশ্বকাপে বুধবার ভোরে মাঠে নামার অপেক্ষায় লিয়ো -
১১:০৩
স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ, ‘জঙ্গি’ সম্বোধন! ভিতরে সমর্থন, বিদ্রুপও, আমেরিকায় বিশ্বকাপ খেলতে গিয়ে স্বদেশীয়দের রোষে তারেমিরা -
০৮:৪৬
যুদ্ধবিধ্বস্ত ইরানের উজ্জীবিত ফুটবল, দু’বার পিছিয়েও ড্র নিউ জ়িল্যান্ডের সঙ্গে, মিশরের কাছে আটকে গেল বেলজিয়াম, সৌদি রুখল উরুগুয়েকে -
২৩:২৬
কাবো ভার্দের কাছে আটকে গেল স্পেন! ইয়ামালকে নামিয়েও লাভ হল না ফুয়েন্তের, প্রাচীর হয়ে দাঁড়ালেন ৪০ বছরের ভোজ়িনহা