আশঙ্কাই সত্যি হল। বিশ্বকাপের প্রথম ম্যাচ হারতেই কোচ সাবরি লামোচিকে ছাঁটাই করল টিউনিশিয়া ফুটবল ফেডারেশন। সুইডেনের কাছে ১-৫ ব্যবধানে হার এবং তার পর সাজঘরে অশান্তিতে ক্ষুব্ধ কর্তারা সোমবারই ফ্রান্সের প্রাক্তন ফুটবলারকে ছাঁটাই করার সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছিলেন। সাবরি হলেন বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোচ, যিনি এক ম্যাচ পরই চাকরি খোয়ালেন।
টিউনিশিয়ার নতুন কোচ হচ্ছেন ফ্রান্সেরই হার্ভ রেনার্ড। ২০২২ সালের বিশ্বকাপে তিনি ছিলেন সৌদি আরবের কোচ। তাঁর দল প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়ে চমকে দিয়েছিল। সৌদি আরবের দায়িত্ব ছাড়ার পর রেনার্ড ফ্রান্সের মহিলা দলের কোচ হন। বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে তিনি টিউনিশিয়ার দায়িত্বে থাকবেন।
টিউনিশিয়ার সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ‘‘টিউনিশিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি মোয়েজ় নাসারি জানিয়েছেন, ফ্রান্সের কোচ হার্ভ রেনার্ডের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে। আপাতত, ২০২৬ বিশ্বকাপের শেষ পর্যন্ত দায়িত্ব সামলাবেন।’’ আগামী ২০ জুন জাপানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে টিউনিশিয়ার।
৫৪ বছরের সাবরি গত জানুয়ারিকে টিউনিশিয়ার দায়িত্ব নিয়েছিলেন। আইভোরি কোস্ট, নটিংহ্যাম ফরেস্ট, কার্ডিফ সিটির মতো দলের কোচ হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। স্বাভাবিক ভাবেই তাঁকে নিয়ে প্রত্যাশা ছিল একটু বেশিই। তবে গত পাঁচ মাসে সাবরির প্রশিক্ষণে পাঁচটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে টিউনিশিয়া। শুধু পারফরম্যান্স নয়, সাবরির ম্যান ম্যানেজমেন্টও ভাল নয় বলে অভিযোগ। সুইডেনের কাছে হারের পর সাজঘরের পরিবেশ অশান্ত হয়ে ওঠে। অশান্তির আঁচ পৌঁছোয় হোটেলেও। বেশ কয়েক জন ফুটবলারের সঙ্গে কোচের সম্পর্ক ভাল নয়।
যোগ্যতা অর্জন পর্বে একটিও গোল না খেলে মূলপর্বে এসেছিল টিউনিশিয়া। আফ্রিকার গ্রুপ এইচে ১০টি ম্যাচের ন’টিই জিতেছিল টিউনিশিয়া। একটি ম্যাচ ড্র করে। যোগ্যতা অর্জন পর্বের পারফরম্যান্স দেখে ফুটবল বিশেষজ্ঞদের একাংশ মনে করেছিলেন, বিশ্বকাপে অঘটন ঘটাতে পারে আফ্রিকার দেশটি। কিন্তু প্রথম ম্যাচে প্রত্যাশার ধারে কাছেও পৌঁছোয়নি টিউনিশিয়ার ফুটবল। সুইডেনের সামনে দাঁড়াতে পারেনি তারা। ফল ১-৫ ব্যবধানে হার। প্রতিযোগিতার শুরুতেই এই ভরাডুবিতে হতাশ এবং ক্ষুব্ধ হন সে দেশের ফুটবল কর্তারা।
সাবরির ছেলেও টিউনিশিয়ার অন্যতম কোচিং স্টাফ। তবে তাঁর দায়িত্ব সম্পর্কে কেউই ওয়াকিবহাল নয়। সুইডেনের কাছে হারের পর সাবরির ছেলে কয়েক জন সমর্থকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে টিউনিশিয়ার ফুটবল কর্তারা বিরক্ত ছিলেন। ফুটবল ফেডারেশনের জরুরি বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেই সাবরিকে ছাঁটাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন:
গত বছরের আফ্রিকান কাপ অফ নেশনসে প্রিকোয়ার্টার ফাইনালে হেরে যায় টিউনিশিয়া। তাতে চাকরি খোয়ান তৎকালীন কোচ সামি ত্রাবেলসি। দায়িত্ব দেওয়া হয় সাবরিকে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বেলজিয়ামের কাছেও ০-৫ ব্যবধানে হেরেছিল টিউনিশিয়া।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৩:১৬
২০০ ম্যাচের মাইলফলকের সামনে মেসি, চোট সারিয়ে তৈরি মার্তিনেস, বিশ্বকাপে বুধবার ভোরে মাঠে নামার অপেক্ষায় লিয়ো -
১১:০৩
স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ, ‘জঙ্গি’ সম্বোধন! ভিতরে সমর্থন, বিদ্রুপও, আমেরিকায় বিশ্বকাপ খেলতে গিয়ে স্বদেশীয়দের রোষে তারেমিরা -
০৮:৪৬
যুদ্ধবিধ্বস্ত ইরানের উজ্জীবিত ফুটবল, দু’বার পিছিয়েও ড্র নিউ জ়িল্যান্ডের সঙ্গে, মিশরের কাছে আটকে গেল বেলজিয়াম, সৌদি রুখল উরুগুয়েকে -
২৩:২৬
কাবো ভার্দের কাছে আটকে গেল স্পেন! ইয়ামালকে নামিয়েও লাভ হল না ফুয়েন্তের, প্রাচীর হয়ে দাঁড়ালেন ৪০ বছরের ভোজ়িনহা -
১৯:৩২
প্রায় অর্ধেক পৃথিবী প্রদক্ষিণ করে বিশ্বজয় করতে হবে ইংল্যান্ডকে! হ্যারি কেনদের পাড়ি দিতে হবে ১৯৯৮৫ কিলোমিটার পথ