Advertisement
E-Paper

ট্রেনে ওঠার সময় তরুণের পকেট থেকে মোবাইল তুলে পালাল চোর! পকেটমারির ভাইরাল ভিডিয়োয় উদ্বেগ

ট্রেনে ওঠার সময় এক তরুণের পকেট থেকে চোরের মোবাইল তুলে নেওয়ার মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়। সেই তরুণ কিছু টেরও পেলেন না। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০৭:১৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ট্রেনে পকেটমারি হওয়ার সঙ্গে কমবেশি সকলেই পরিচিত। কোনও মানুষের ক্ষেত্রে তা নিজের সঙ্গেই ঘটেছে। অনেকের ক্ষেত্রে আবার পরিচিতের সঙ্গে তেমনটা হয়েছে। ট্রেনে যাঁরা চুরিচামারি করেন, তাঁরা নানা রকমের ফন্দি বার করেন মানুষকে বোকা বানানোর। তেমনই এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ট্রেনে ওঠার সময় এক তরুণের পকেট থেকে চোরের মোবাইল তুলে নেওয়ার মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোন রেলস্টেশনে ঘটেছে তা-ও ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। সেই ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে তিন তরুণ। তাঁদের মধ্যে দু’জনের পিঠে ব্যাগ। এক জন মুখে মাস্ক পরে দাঁড়িয়ে রয়েছেন। সঙ্গে কিছু নেই। হর্ন বাজিয়ে ট্রেনটি ধীর গতিতে চলা শুরু করল। সেই সময় পিঠে ব্যাগ থাকা দুই তরুণ ট্রেনের দরজা ধরে ওঠার চেষ্টা করলেন। তাঁদের পিছনে গেলেন মাস্ক পরা তরুণ। ট্রেনের দরজায় উঠলেও তিনি ভিতরে প্রবেশ করলেন না। কারণ তাঁর ধান্দা ছিল অন্য। তিনি পিঠে ব্যাগ থাকা দুই তরুণের মধ্যে এক জনের প্যান্টের পিছন পকেট থেকে সন্তর্পণে মোবাইল বার করে ট্রেন থেকে নেমে গেলেন। সেই তরুণ টেরও পেলেন না যে তাঁর মোবাইল চুরি হয়ে গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘মোহিত কুমার ঝাঁ (সঙ্গম)’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ৯ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ট্রেনে যাতায়াতের সময় আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত।’’ ভিডিয়োটি নেটাগরিকদের মনে উদ্বেগের সৃষ্টি করেছে।

Viral Video Viral Story Pick Pocketing
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy