Advertisement
E-Paper

মেট্রো ধরতে না পারার বিরক্তি বদলে গেল অশান্তিতে, স্বামীর দায়িত্বজ্ঞান নিয়ে জনসমক্ষে প্রশ্ন তুললেন স্ত্রী! ভাইরাল ভিডিয়ো

ব্যস্ত মেট্রো স্টেশনে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়লেন এক দম্পতি। চলল তুমুল ঝগড়া। মেট্রো ধরতে না পারায় শুরু হল তর্কাতর্কি। পর ক্ষণেই তা ঘুরে গেল তরুণের সাংসারিক দায়িত্ব সুষ্ঠু ভাবে পালন না করতে পারায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৫:২৭
quarelling

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সম্পর্কে ঝগড়া-অশান্তি হওয়া স্বাভাবিক বিষয়। কমবেশি সকল কপোত-কপোতীর মধ্যেই ঝামেলা হয়ে থাকে। তবে জনসমক্ষে ঝগড়া বাধলে সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। তেমনটাই হল এক দম্পতির সঙ্গে। ব্যস্ত মেট্রো স্টেশনে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়লেন এক দম্পতি। চলল তুমুল ঝগড়া। মেট্রো ধরতে না পারায় শুরু হল তর্কাতর্কি। পর ক্ষণেই তা ঘুরে গেল তরুণের সাংসারিক দায়িত্ব সুষ্ঠু ভাবে পালন না করতে পারায়। স্বামীকে জনসমক্ষেই ব্যক্তিগত আক্রমণ করে বসলেন স্ত্রী। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ভিডিয়ো অনুসারে, ঘটনাটি ঘটেছে দিল্লি মেট্রোর কোনও একটি স্টেশনে। সঠিক ভাবে কোনও স্টেশনে তা ঘটেছে সেটি জানতে পারা যায়নি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, মেট্রোর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক তরুণ আর তরুণী জোর ঝগড়া বাধিয়েছে। তরুণী তাঁর বাক্যবাণে তরুণকে বিঁধে চলেছেন। তরুণীর রাগের সামনে তরুণ প্রায় থতমত খেয়ে গিয়েছেন। কিন্তু তাতেও তরুণী থামছেন না। তিনি তরুণের কার্যকলাপ নিয়ে একের পর এক প্রশ্ন করেই চলেছেন। ঝামেলা শুরু হয় মেট্রো ধরতে না পারা নিয়ে। কিন্তু কিছু ক্ষণ পরই তা ব্যক্তিগত স্তরে পৌঁছিয়ে যায়। তরুণী বলতে শুরু করেন যে, বাচ্চাদের তিনি সামলান, সংসারের সব কাজ করেন আবার মাস গেলে চল্লিশ-পঞ্চাশ হাজার টাকা আয়ও করেন। তরুণ কী করে এ নিয়ে প্রশ্নও তোলেন। কিন্তু তরুণ কেবল তরুণী সব জায়গায় ঝগড়া বাধান তা নিয়েই বলে চলেন। তরুণীর প্রশ্নের কোনও উত্তর দিতে পারেন না। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ঘর কে কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে আড়াই লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। দুই হাজারের বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘আজকাল মহিলারা ঘর-বাড়ি দুটোই সামলান, তরুণীর রাগ হওয়া স্বাভাবিক।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বড় শহরে জীবনযাপনের চাপ ছোট ব্যাপারকেও সম্পর্কের মধ্যে বড় ঝামেলার কারণ করে তোলে।’’

Advertisement
Viral Video Delhi Metro Viral Story
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy