Advertisement
E-Paper

ট্রেনে মোবাইল চুরি করতে গিয়ে বিপাকে তরুণ, জানলা দিয়ে ভিতরে ঢুকিয়ে বেধড়ক মারলেন যাত্রীরা! ভাইরাল ভিডিয়ো

এক তরুণী ট্রেনের জানলার পাশে বসে মোবাইলে কথা বলছিলেন। প্ল্যাটফর্ম থেকে হেঁটে চলা এক তরুণ মোবাইলটি হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ০৭:৫৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ট্রেনে-বাসে মোবাইল চুরি যাওয়া আমাদের কাছে নতুন কিছু নয়। এ ঘটনা হামেশাই ঘটতে দেখা যায়। বিশেষ করে, জানলার ধারে বসে মোবাইল ঘাঁটলে এমনটা বেশি হয়। তা-ও আমরা সে কাজ করা থামাই না। এক তরুণী ট্রেনের জানলার পাশে বসে মোবাইলে কথা বলছিলেন। প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে চলা এক তরুণ মোবাইলটি হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন। পারলেন না। উল্টে তাঁকে জানলা দিয়ে ট্রেনের কামরার মধ্যে ঢুকিয়ে বেধড়ক মারা হল। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে একটি ট্রেন। সেই ট্রেনের এক কামরার জানলার কাছের আসনে বসে রয়েছেন এক তরুণী। তাঁর উল্টো দিকে বসে রয়েছেন দুই তরুণ। মুখে রুমাল বেঁধে এক তরুণ ট্রেনটির পাশ ধরে প্ল্যাটফর্মে হাঁটছিলেন। তাঁর ফন্দি তরুণীর থেকে মোবাইল ছিনিয়ে দৌড় দেওয়ার। তেমনটাই করতে গেলেন। তবে পারলেন না। তরুণীর কান থেকে মোবাইলটি নেওয়ার জন্য হাত বাড়ালেন তরুণ। কিন্তু তরুণী উল্টে তরুণের হাত ধরে টান মারলেন। তরুণীর উল্টো দিকে বসে থাকা দুই তরুণও উঠে এসে ছিনতাইবাজ তরুণের হাত ধরে টানতে লাগলেন। তিন জনের সম্মিলিত জোরের সঙ্গে পেরে উঠলেন না তরুণ। তাঁকে সহজেই জানলা থেকে টেনে ট্রেনের কামরার ভিতর ঢুকিয়ে নেওয়া হল। তার পর তিন জন মিলে মোবাইল চুরি করতে আসা তরুণকে আপাদমস্তক পেটালেন। তরুণের মুখ থেকে খুলে গেল রুমাল। তিনি কোনও ক্রমে সেখান থেকে পালিয়ে বাঁচলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ফুফাজি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। নানা রকম মজার মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘প্রথম দিন চুরি করতে বেরিয়েই ব্যর্থ হলেন বেচারা।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এই তরুণ জীবনে ভাল চোর হতে পারবেন না।’’

Advertisement
Viral Video Viral Story Viral Story Instagram Funny Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy