কোনও সংস্থায় সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ তদারকির দায়িত্বে থাকেন টেকনিক্যাল আর্কিটেক্ট। এই পদে চাকরির জন্য প্রয়োজন অভিজ্ঞতা অর্জনের। তবে, কী পড়াশোনা করলে মিলতে পারে এই পদে চাকরি? কোন সংস্থায় চাহিদা বেশি টেকনিক্যাল আর্কিটেক্টের? রইল খুঁটিনাটি।
পড়াশোনা
কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা প্রয়োজন। স্নাতকোত্তর যোগ্যতা থাকলে অনেক সংস্থাতেই অগ্রাধিকার দেওয়া হয়।
আরও পড়ুন:
পেশাগত অভিজ্ঞতা
সফটওয়্যার ডিজ়াইন ও আর্কিটেকচার বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হয়। ডেটা ডেভেলপমেন্ট, ডেটাবেস, ক্লাউড প্ল্যার্টফর্ম, জ়েন এআই অ্যাপ্লিকেশনের কাজ জানতে হয়। বেশির ভাগ সংস্থাতেই নূন্যতম আট থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হয়।
বেতন কত?
এই পদে বেতন ভাল পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। বার্ষিক প্রায় ২০ থেকে ২৮ লক্ষ টাকা বেতন পাওয়া যায়।
পেশাগত সুযোগ
বিভিন্ন আইটি সংস্থা, অনলাইনে জিনিসপত্র বিক্রির সংস্থা-সহ নানা জায়গায় চাকরির সুযোগ রয়েছে। বিদেশে রিমোট পদ্ধতিতেও চাকরি পাওয়া যায়। শুধু বেসরকারি নয়, সরকারি সংস্থাতেও চাকরি মেলে। বর্তমানে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে এই পদে চাকরির জন্য কর্মীর খোঁজ চলছে। বেতন দেওয়া হবে বার্ষিক ৪৩,৫৬০০০ টাকা। আবেদনের শেষ দিন ১০ এপ্রিল।