Advertisement
E-Paper

সরকারি প্রকল্পে কাজের জন্য কর্মী চাই, কোন শর্তে আবেদন! জানাল রাষ্ট্রায়ত্ত সংস্থা

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল) একটি সরকারি প্রকল্পের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বলা হয়েছে, জুনিয়র ক্লার্ক এবং সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৮
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)।

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)। ছবি: সংগৃহীত।

কেন্দ্র অধীনস্থ সংস্থায় কর্মী প্রয়োজন। নিযুক্তদের সরকারি প্রকল্পে কাজ করতে হবে। তাঁদের জুনিয়র ক্লার্ক, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কাজ করতে হবে। শূন্যপদ দু’টি।

উল্লিখিত পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসিল। সংস্থার তরফে জানানো হয়েছে, চেন্নাইয়ের কোস্টাল অ্যাকোয়াকালচার অথরিটি-এর একটি প্রকল্পে উল্লিখিত পদে নিযুক্তদের কাজ করতে হবে। নিযুক্তেরা প্রতি মাসে ৩১,৪৪২ টাকা থেকে ৫৫,৯৩২ টাকা বেতন হিসাবে পাবেন।

জুনিয়র ক্লার্ক পদে যে কোনও বিষয়ে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। তবে, তাঁদের প্রতি মিনিটে ৩০টি করে হিন্দি এবং ইংরেজিতে টাইপিং-এর দক্ষতা থাকা প্রয়োজন। এ ছাড়াও সরকারি বা বেসরকারি সংস্থা কেরানি কিংবা সমতুল পদে অন্তত দু’বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। তাঁদের অ্যাকাউন্টিং-এর জন্য ব্যবহৃত সফট্‌অয়্যার-এর ব্যবহারও জানা চাই। প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে প্রাণিবিদ্যা, মৎস্যবিজ্ঞান, মেরিন বায়োলজি-র মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। তবে, তাঁদের অ্যাকোয়াকালচার নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।

টাইপিং টেস্ট, ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ জন্য প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনমূল্য ২৯৫টাকা। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন পাঠানোর সুযোগ থাকছে।

Job Vacancy Central Govt Job Alert Research Work
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy