Advertisement
E-Paper

কেন্দ্রীয় পারমাণবিক গবেষণা সংস্থায় রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন, কারা যোগদানের সুযোগ পাবেন?

ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (বার্ক)-এ রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। তাঁদের ২৬টি আলাদা আলাদা প্রকল্পে কাজ করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৪:৫৬

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কেন্দ্রীয় পারমাণবিক গবেষণা সংস্থায় গবেষক প্রয়োজন। রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে তাঁরা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (বার্ক)-এর ২৬টি গবেষণা প্রকল্পে কাজ করতে পারবেন। শূন্যপদ ৫৩টি।

পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স, প্লান্ট ব্রিডিং, প্লান্ট প্যাথোলজি, এনটোমোলজি, ফুড টেকনোলজি বিষয়ে পিএইচডি প্রাপ্তেরা রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কাজের সুযোগ পাবেন। এ ছাড়াও সংস্থার তরফে উল্লিখিত পদের জন্য কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তরদের আবেদনও গ্রহণ করা হবে।

উল্লিখিত পদে নিযুক্তদের জন্য মাসে ৫৮ থেকে ৬৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। ছ’মাস থেকে তিন বছর পর্যন্ত চুক্তির ভিত্তিতে বিভিন্ন প্রকল্পের অধীনে কাজের সুযোগ মিলবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement

তার আগে ২৮ এপ্রিলের মধ্যে অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি আবেদনের সময়ে পাঠানো প্রয়োজন। বাছাই করা প্রার্থীদের সঙ্গে ই-মেল মারফত যোগাযোগ করে নেওয়া হবে।

BARC Govt Job Vacancy 2026 Central Govt Job Alert job opportunities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy