Advertisement
E-Paper

অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞ প্রয়োজন রাষ্ট্রায়ত্ত সংস্থায়, আবেদনের সুযোগ পাবেন কারা?

প্রজেক্ট সায়েন্টিস্ট এবং অ্যাকাউন্টস অফিসার পদে অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞদের নিয়োগ করবে বোস ইনস্টিটিউট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১২:৩৮
বোস ইনস্টিটিউট।

বোস ইনস্টিটিউট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সরকারি দফতরে কাজের পূর্ব-অভিজ্ঞতা রয়েছে, কিংবা নিউক্লিয়ার ফিজ়িক্স নিয়ে গবেষণা করেছেন— এমন ব্যক্তিরা কাজের সুযোগ পেতে পারেন রাষ্ট্রায়ত্ত সংস্থায়। শূন্যপদ চারটি।

কোথায় হবে নিয়োগ?

বোস ইনস্টিটিউট-এ প্রজেক্ট সায়েন্টিস্ট হিসাবে তিনজনকে নিয়োগ করা হবে। ওই পদের জন্য পদার্থবিদ্যায় পিএইচডি রয়েছে, এমন প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের নিউক্লিয়ার ফিজ়িক্স কিংবা হাই এনার্জি ফিজ়িক্স নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

এ ছাডাও স্টিমুলেশন অফ হাই এনার্জি কলিশন ইভেন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট পদপ্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া দরকার।

ওই সংস্থায় অ্যাকাউন্টস অফিসার পদেও কর্মী নিয়োগ করা হবে। ওই পদে অ্যাকাউন্টিং কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে অন্তত ১০ বছরের পূর্ব-অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরা আবেদন জানাতে পারবেন। এ ক্ষেত্রে যাঁরা সরকারি দফতরে চাকরি করেছেন, তাঁদেরই আবেদন গ্রহণ করা হবে।

এ ক্ষেত্রে প্রার্থীদের সুপারভাইজ়িং-এর কাজে বিশেষ দক্ষতা থাকা চাই। পাশাপাশি, তাঁদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। নিয়োগ করা হবে একজনকে।

পারিশ্রমিক এবং চুক্তির মেয়াদ:

প্রজেক্ট সায়েন্টিস্ট পদে নিযুক্তেরা প্রতি মাসে ৫৬ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।অ্যাকাউন্টস অফিসার হিসাবে নিযুক্তকে মাসে ৬০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

মোট এক বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। চাহিদার ভিত্তিতে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

আগ্রহীরা একটি ফর্ম পূরণ করে তার সঙ্গে সমস্ত নথি পাঠিয়ে আবেদনপত্র ডাকযোগে জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ৫ জুন। অন্যান্য শর্ত সম্পর্কে বিশদ জানতে বোস ইনস্টিটিউটের ওয়েবসাইটে (jcbose.ac.in)-এ গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

Career in Bose Institute after Masters Govt Jobs 2026 WB Govt Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy