Advertisement
E-Paper

জুনিয়র রিসার্চ ফেলো নেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সুযোগ পেতে দিতে হবে শুধু ইন্টারভিউ

প্রতি মাসে ৩১ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। প্রথমে এক বছরের চুক্তি থাকবে, প্রয়োজনে মেয়াদ বৃদ্ধি করা হবে। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৯:২৯
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রতি মাসে ৩১ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। প্রথমে এক বছরের চুক্তি থাকবে, প্রয়োজনে মেয়াদ বৃদ্ধি করা হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ডিস্ট্রিবিউটেড অ্যান্ড মোবাইল কম্পিউটিং, ডেটা সায়েন্স, আর্থ সায়েন্স অথবা জিয়োসায়েন্সেস বিষয়ে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ টেকনোলজি অথবা স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ১১ জুন সকাল সাড়ে ১১টা থেকে ইন্টারভিউ শুরু হবে। ওই দিন সকাল ১১টার মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন, জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jadavpuruniversity.in) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। বিজ্ঞপ্তি থেকেই আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনমূল্য হিসাবে ৫০ টাকা ধার্য করা হয়েছে। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Jadavpur University Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy