Advertisement
E-Paper

কপূর পরিবারে আনন্দের মরসুম, মেয়ের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত বনি! কবে হতে চলেছে শুভকাজ?

ধুমধাম করে নাকি মেয়ের বিয়ের আয়োজনে ব্যস্ত প্রযোজক-পরিচালক বনি কপূর। ভাই অর্জুন কপূরও নাকি বোনের জন্য অনেক কিছু পরিকল্পনা করে ফেলেছেন। ঘনিষ্ঠমহলে মেয়ের বিয়ের আমন্ত্রণ ইতিমধ্যেই নাকি করে ফেলেছেন বনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১২:২৫
মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত বনি কপূর।

মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত বনি কপূর। ছবি: সংগৃহীত।

একের পর এক খুশির খবর কপূর পরিবারে। কিছু দিন আগেই ছেলে হওয়ার সুখবর শুনিয়েছেন সোনম কপূর। এ বার কপূর পরিবারে বাজতে চলেছে বিয়ের সানাই। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ৬ জুলাই বিয়ের পিঁড়িতে বসবেন অংশুলা কপূর।

ধুমধাম করে নাকি মেয়ের বিয়ের আয়োজনে ব্যস্ত প্রযোজক-পরিচালক বনি কপূর। ভাই অর্জুন কপূরও নাকি বোনের জন্য অনেক কিছু পরিকল্পনা করে ফেলেছেন। ঘনিষ্ঠমহলে মেয়ের বিয়ের আমন্ত্রণ ইতিমধ্যেই করে ফেলেছেন বনি। বলিউডের অনেকেই রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়।

অংশুলার দুই কাকা অনিল কপূর এবং সঞ্জয় কপূরের ব্যস্ত সময়সূচি। তবে তার মাঝে ৬ জুলাই দিনটি ফাঁকা রেখেছেন ভাইঝির জন্য। দুই বোন জাহ্নবী কপূর এবং খুশি কপূরের ঘাড়েই নাকি সব দায়িত্ব। দিদির বিয়ে বলে কথা, তাই অংশুলার পোশাক, সাজগোজের সব দায়িত্বই নিজেরা সামলাচ্ছেন জাহ্নবী, খুশি।

বর্তমানে জাহ্নবী তাঁর নতুন ছবি ‘পিদ্দী’র প্রচারে ব্যস্ত রয়েছেন। ছবিতে তাঁর সহ-অভিনেতা রাম চরণ। অন্যদিকে, খুশি সম্প্রতি গ্রিস থেকে ফিরেছেন। সেখানে ‘মম ২’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন খুশি। শুটিং শেষ করে ফিরেছেন মুম্বইয়ে। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন বনি।

পরিবারের খুবই আদুরে মেয়ে অংশুলা। তাই তাঁর বিশেষ দিন ‘মিস্‌’ করতে রাজি নন পরিবারের কেউ। বোনের বিয়ের আগে লন্ডন থেকে দুই সন্তানকে নিয়ে মুম্বই পৌঁছোবেন সোনম। উপস্থিত থাকার কথা সোনমের স্বামী আনন্দ আহুজারও। তবে বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি কপূর পরিবার। অংশুলার মুখেও কুলুপ।

Bonny Kapoor Arjun Kapoor Sonam Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy