Advertisement
E-Paper

কপালে বিন্দু বিন্দু ঘাম, গালে ‘সান গার্ড’ রং! ‘দাদা’ হয়ে এরিয়ান ক্লাবে রাজকুমার, রইল শুটের ছবি

সবে ঘুম ভাঙছে শহর কলকাতার। ঘড়ির কাঁটায় ভোর সাড়ে ৫টা। ধূসররঙা বড় গাড়িটা এসে দাঁড়াল এরিয়ান ক্লাবের একটু দূরে। গাড়িতে বড়পর্দার ‘সৌরভ গঙ্গোপাধ্যায়’ রাজকুমার রাও। কলকাতায় তাঁর ‘দাদা’ ছবির শুটিংয়ের পয়লা দিন। শুটিংস্থলে উপস্থিত আনন্দবাজার ডট কম-এর প্রতিনিধিও।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১০:৩১
ঘড়ির কাঁটা ৭টার ঘরে। রাজকুমার রাও ‘সৌরভ গঙ্গোপাধ্যায়’-এর সাজে। এরিয়ান ক্লাবের মাঠে তাঁকে ঘিরে উৎসাহী খুদের দল। তার পর?
০১ / ১৫

নিজস্ব চিত্র।
সকালের শুট হিসাবে এই দৃশ্যই ছিল রাজকুমারের। তাঁর গা ঘামানোর দৃশ্য ক্যামেরাবন্দি হয়। কপালে বিন্দু বিন্দু ঘাম। গালে ‘সান গার্ড’ রং। সৌরভ, না কি পর্দার নায়ক? দেখে বোঝা কঠিন।
০২ / ১৫

‘দাদা’ ঘিরে থাকা খুদেরাও কিন্তু অভিনেতা। তারা দূরে দাঁড়িয়ে দেখছে, কী ভাবে সৌরভ প্রতি দিন প্র্যাকটিস করেন।
০৩ / ১৫

চিত্রনাট্য মেনে এক খুদে ভক্ত সৌরভের মতোই জামা খুলে বনবন করে ঘুরিয়েছে! এই দৃশ্য বুঝিয়েছে, লর্ডসের ঘটনায় ‘দাদা’ বিশ্বখ্যাত। সেই খ্যাতি নিয়ে নিজের শহরে ফিরেছেন তিনি।
০৪ / ১৫

এক দিকে রাজকুমার শট দিচ্ছেন। অন্য দিকে সেই শট নিখুঁত ভাবে ক্যামেরাবন্দি করছেন ছবির পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানী।
০৫ / ১৫

এ দিন নায়ক আর পরিচালক পোশাকে রংমিলন্তি! রাজকুমারের মতো বিক্রমাদিত্যও বেছে নিয়েছিলেন ছাইরঙা টিশার্ট। বাড়তি সংযোজন মাথার সাদা টুপি।
০৬ / ১৫

এক প্রস্থ শুট শেষ হতেই মেকআপ ভ্যানে ফিরেছেন নায়ক। আধ ঘণ্টার মধ্যে ফের মাঠে তিনি। এ বার সাদা টিশার্ট গায়ে। ফের কিছু গা ঘামানোর দৃশ্য ক্যামেরাবন্দি। শট দিয়ে নায়কের দৃষ্টি দূরের মাঠের দিকে।
০৭ / ১৫

এ ভাবেই দফায় দফায় সারা দিন ধরে শুটিং চলেছে। ক্লাবের কর্মীদের কথায়, “শুরুতে ফুটবল খেলতেন সৌরভ। এরিয়ান ক্লাবের হয়ে প্রথম ক্রিকেট খেলা তাঁর। তাই এরিয়ান ক্লাবের মাঠে শুটিং হচ্ছে।”
০৮ / ১৫

এই সেই এরিয়ান ক্লাব। ভোর ৫টা থেকে সাজো সাজো রব। এখানেই সারা দিন কাটিয়েছেন রাজকুমার রাও। দফায় দফায় শুটিং করেছেন। বিশ্রাম নিয়েছেন মেকআপ ভ্যানে।
০৯ / ১৫

নিজস্ব ছবি।
দোতলার বারান্দায় দাঁড়িয়ে দুই বিনুনির এক কিশোরী। তার উৎসুক দৃষ্টি পাশের বাড়ির গেটের দিকে। পরনে স্কুলের সাদা পোশাক। সৌরভ-ডোনার প্রেম ক্যামেরাবন্দি প্রথম দিনের শুটিংয়ে।
১০ / ১৫

নব্বইয়ের ম্যাজিক আরও গাঢ় হল অপরাজিতা আঢ্য এসে দাঁড়াতেই। চওড়া লাল পাড়ের সাদা শাড়ি। কোমরছোঁয়া চুলে বিনুনি। কপালে বড় সিঁদুরে টিপ। বারকয়েক শট দিলেন তিনি।
১১ / ১৫

পর্দায় অপরাজিতা সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়। শট শেষে কথা বলেন পরিচালকের সঙ্গে। তিনি মাথা নেড়ে সবুজ সঙ্কেত দিতেই অভিনেত্রীর যেন স্বস্তি।
১২ / ১৫

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীছবি ‘দাদা’র আরও এক চরিত্রাভিনেতার নাম প্রকাশ্যে। টিমের তরফ থেকে খবর, সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন বাংলার রাহুল দেব বসু।
১৩ / ১৫

ছবি: সংগৃহীত।
বোমান ইরানি নন, শাশ্বত চট্টোপাধ্যায় বাবা চণ্ডী চরিত্রে চরিত্রে অভিনয় করবেন। মায়ের ভূমিকায় অপরাজিতা আঢ্যই আছেন। সেখানে কোনও বদল ঘটেনি।
১৪ / ১৫

পর্দায় সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় কে হবেন? এই নিয়ে ছিল কৌতূহল। বাংলার ‘মহারাজ’-এর পর্দার বৌয়ের খবর টিমের থেকেই জানতে পেরেছে আনন্দবাজার ডট কম। তান্যা মানিকতলাকে দেখা যাবে এই চরিত্রে।
১৫ / ১৫

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy