Advertisement
E-Paper

ব্রডাকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট লিমিটেডে কর্মী প্রয়োজন, কী ভাবে আবেদন করবেন স্নাতকোত্তরেরা?

নিযুক্তের কর্মস্থল সংস্থার বেঙ্গালুরুর দফতরে হতে চলেছে। তাঁর জন্য প্রতি মাসে ৫৫,৯৩২ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১২:৫৭

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় স্নাতকোত্তরদের কাজের সুযোগ। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)। ওই কাজের জন্য এক জন প্রয়োজন।

উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের প্রাণিবিদ্যা, অ্যাকোয়াকালচার, মেরিন বায়োলজি বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর হওয়া প্রয়োজন। পাশাপাশি, তাঁদের কোস্টাল অ্যাকোয়াকালচার, ওয়াটার কোয়ালিটি অ্যানালিসিস সম্পর্কিত কাজে দক্ষতা থাকা প্রয়োজন।

এ ক্ষেত্রে প্রার্থীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। উল্লিখিত পদে নিযুক্তের জন্য প্রতি মাসে ৫৫,৯৩২ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। মোট এক বছরের চুক্তিতে তাঁর কাজ চলবে। নিযুক্তের কর্মস্থল সংস্থার বেঙ্গালুরুর দফতরে হতে চলেছে।

আগ্রহীরা ডাকযোগে ছবি, স্বাক্ষরের প্রতিলিপি, জন্মের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথি, কর্মজীবনের শংসাপত্র-সহ আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনমূল্য হিসাবে ২৯৫ টাকা ধার্য করা হয়েছে। পদপ্রার্থীদের যোগ্যতা এবং অভিজ্ঞতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। আবেদন ১ জুন পর্যন্ত জমা দেওয়া যাবে।

Broadcast Engineering Consultants India Limited Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy