সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় একাধিক শূন্যপদে অফিসার নিয়োগ করা হবে। এ জন্য আগেই জারি করা হয়েছিল নিয়োগ বিজ্ঞপ্তি। বুধবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ওই পদগুলিতে আবেদনের জন্য সময়সীমার মেয়াদ আরও কিছুটা বাড়ানো হবে।
পূর্ব বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাঙ্কের দু’টি পদে আবেদনের শেষ দিন ছিল ৩ ফেব্রুয়ারি। বুধবার সেই মেয়াদই বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি করা হয়েছে। জানানো হয়েছে, ব্যাঙ্কে ফরেন এক্সচেঞ্জ অফিসার এবং মার্কেটিং অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৩৫০। নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে দেশের বিভিন্ন শহরে। তাঁদের প্রথম দু’বছর ‘প্রোবেশন’-এ রাখা হবে।
আরও পড়ুন:
ফরেন এক্সচেঞ্জ অফিসার পদে আবেদন করতে পারবেন ২৫ থেকে ৩৫ বছর বয়সিরা। অন্য দিকে, মার্কেটিং অফিসার পদে আবেদন করতে পারবেন ২২ থেকে ৩০ বছর বয়সিরা। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
ফরেন এক্সচেঞ্জ অফিসারদের বেতনক্রম হবে মাসে ৮৫,৯২০ থেকে ১,০৫,২৮০ টাকা। অন্য দিকে, মার্কেটিং অফিসারদের বেতনকাঠামো মাসে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯২০ টাকা।
দু’টি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিন্ন মাপকাঠি রয়েছে। মূল বিজ্ঞপ্তিতে তার বিশদ উল্লেখ করা হয়েছে।
প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিতদের ১৭৫ টাকা এবং অসংরক্ষিতদের ৮৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদে নিয়োগ হবে। লিখিত পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্রে।
আরও পড়ুন:
-
শিক্ষক, প্রশিক্ষক থেকে নার্স, নানা পদে কর্মী খুঁজছে ইছাপুরের কেন্দ্রীয় বিদ্যালয়, ইন্টারভিউ কবে?
-
সুপ্রিম স্থগিতাদেশই সার! সমতার বিধি চালুর দাবিতে সরব জেএনইউ-সহ অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা
-
জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কাজের জন্য কর্মীর খোঁজ, রাজ্যের নানা প্রান্তে হতে পারে পোস্টিং
-
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মী প্রয়োজন, অবসরপ্রাপ্তরা পাবেন সুযোগ, যোগ্যতার মাপকাঠি কী?