Advertisement
E-Paper

শিক্ষক, প্রশিক্ষক থেকে নার্স, নানা পদে কর্মী খুঁজছে ইছাপুরের কেন্দ্রীয় বিদ্যালয়, ইন্টারভিউ কবে?

নিযুক্তদের প্রতিষ্ঠানের নিয়ম মেনেই প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫২
Kendriya Vidyalaya Ishapore

কেন্দ্রীয় বিদ্যালয়, ইছাপুর। ছবি: সংগৃহীত।

ইছাপুরের এক নম্বর কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক-সহ নানা পদে কর্মী নিয়োগ করা হবে। নির্দিষ্ট সময়ের জন্য চুক্তির ভিত্তিতে হবে নিয়োগ। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিদ্যালয়ের ওয়েবসাইটে।

বিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (পিজিটি), প্রশিক্ষণপ্রাপ্ত গ্র্যাজুয়েট শিক্ষক (টিজিটি), প্রাথমিক শিক্ষক (পিআরটি), বালবাটিকা শিক্ষক, নাচ এবং যোগ প্রশিক্ষক, স্পোর্টস কোচ, নার্স, স্পেশ্যাল এডুকেটর, কম্পিউটার প্রশিক্ষক, বৃত্তিমূলক বিষয়ের প্রশিক্ষক এবং ‘সেল্‌ফ ডিফেন্স’ প্রশিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের বিষয়ে কিছু জানানো হয়নি। নিযুক্তদের প্রতিষ্ঠানের নিয়ম মেনেই প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে।

স্পেশ্যাল এডুকেটর পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতকে ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, ‘স্পেশাল এডুকেশন’-এ ডিপ্লোমা, সার্টিফিকেট বা বিএড ডিগ্রি থাকতে হবে। বাকি পদগুলির জন্যও বিজ্ঞপ্তিতে পৃথক আলাদা যোগ্যতার উল্লেখ রয়েছে। তবে সমস্ত পদের জন্যই প্রার্থীদের হিন্দি এবং ইংরেজি ভাষায় পারদর্শিতা এবং কম্পিউটার পরিচালনা সংক্রান্ত দক্ষতা থাকা জরুরি।

আগামী ১২ ফেব্রুয়ারি বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে সেখানে পৌঁছতে হবে প্রার্থীদের। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের স্কুলের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Kendriya Vidyalaya Ishapore WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy